মেহজাবীনের বিয়ে উসকে দিল জেফার-রাফসান « বাংলাখবর প্রতিদিন

সাদিয়া-রনির প্রেমের গুঞ্জন

মেহজাবীনের বিয়ে উসকে দিল জেফার-রাফসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০০
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিয়ের মাধ্যমে অবসান ঘটল মেহজাবীন চৌধুরী-আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন অধ্যায়ের। সেখান থেকেই ফের ডানা মেলল দীর্ঘ দিন ধরে চলতে থাকা রেদওয়ান রনি-সাদিয়া আয়মান এবং জেফার-রাফসানের প্রেমের গুঞ্জন।

নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন অনেক দিনের। একই গুঞ্জনের নৌকা বাইছেন সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। মেহজাবীনের বিয়েতে রনি-সাদিয়া, জেফার-রাফসানের পাশাপাশি কাছাকাছি থাকা যেন ফের ঘি ঢালল আগুনে।

মেহজাবীন-রাজীবের বিয়েতে বসেছিল তারার মেলা। বিনোদন অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্বরা এক হয়েছিলেন। সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সেসব ভিডিও। একটি ভিডিওতে দেখা যায় নব দম্পতির পাশেই দাঁড়িয়ে রেদওয়ান রনি ও সাদিয়া আয়মান। সাদিয়ার পেছনে রনি। হাত দুটি অভিনেত্রী কাঁধে রাখতে দেখা যায় এক সময়। এসময় উচ্ছ্বসিত দুজনকে কথাও বলতে দেখা যায়।

বিজ্ঞাপন

ওই সময় রাফসান-জেফারও ছিলেন পাশাপাশি। নেটিজেনদের নজর এড়ায়নি তা। সাদিয়া-রনি, জেফার- রাফসানের পাশাপাশি থাকাটা অন্য চোখে দেখছেন তারা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘রেদওয়ান রনির সামনে সাদিয়া আয়মান। ঘটনা কি?’ অন্য একজন লিখেছেন ‘সাদিয়া আর রনিরটা (বিয়ে) কবে?’

নেটাগরিকরা ছাড়েননি রাফসান-সাদিয়াকেও। তাদের নিয়ে কেউ লিখেছেন, ‘সব বুঝলাম তবে জেফার আর রাফসানরে মনে হলো কাপল হিসেবে দেখলাম।’ অন্য একজনের কথায়, ‘বাঙালির সন্দেহ কখনোই ভুল হয় না। এখানে রাফসান শাবাব আর জেফার একসাথেই বসে আছে।’

বিজ্ঞাপন

গেল বছর ঘর ভাঙে রাফসানের। তখন অনেকের মন্তব্য ছিল, কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে প্রেম করছেন রাফসান। সেকারণেই স্ত্রী সানিয়া এশাকে তালাক দিয়েছেন তিনি। তবে বিষয়টিকে উড়িয়ে দিয়ে সেসময় জেফার বলেছিলেন, ‘সে আমার একজন বন্ধু। আমরা একসঙ্গে শো করেছি, বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছি। যেমনটি আমরা আরও অনেক সহকর্মীর সঙ্গে করি। এর বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

অন্যদিকে রনির সঙ্গে সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন উঠতে সাদিয়া রহস্য জিইয়ে রেখে বলেছিলেন, ‘সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।’

আরও বলেছিলেন, ‘যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে। যে যা বলছেন, বলতে দেন। কি আর করার আছে।’

এদিকে অনেকদিন ধরে আলচনায় নেই সাদিয়া আয়মান। এরমধ্যে আলোচনায় আসার মতো কাজও দেখা যায়নি তার। অন্যদিকে জেফার-রাফসানের গুঞ্জনের সূর্য যখন অস্তমিত তখন মেহজাবীন-রাজীবের বিয়েতে ফের মাথাচাড়া দিল রাফসান-জেফার, সাদিয়া-রনির প্রেমের গুঞ্জন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত