ক্ষমতা চিরস্থায়ী করতে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়: প্রেস সচিব « বাংলাখবর প্রতিদিন

ক্ষমতা চিরস্থায়ী করতে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়: প্রেস সচিব

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:০৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:০৪
Link Copied!

ক্ষমতা চিরস্থায়ী করতে এবং বহির্বিশ্বের সঙ্গে আছি এমনটি জাহির করতেই মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, ‘শাপলা চত্বরে হামলার ঘটনায় হেফাজতের ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটা সরকারের চেয়েও দলটির পক্ষ থেকেই রিসার্চ করে সঠিক তথ্য জানানোর কাজটি করতে পারে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী করতে এবং বহির্বিশ্বের সঙ্গে আছি এমনটি জাহির করতেই শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়। দেশব্যাপী তখন আইনশৃঙ্খলা বাহিনী রাইফেল ব্যবহার করেছে, এ ঘটনার তদন্ত হওয়া জরুরি।’

আওয়ামী লীগ সরকার হত্যাকাণ্ড চালিয়ে বিশ্বের কাছে বন্ধু হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেন প্রেস সচিব। তিনি বলেন, ‘এতে করে একপেশে ভোটের পরও বাইরে থেকে সে অর্থে কেউ আওয়াজ তোলেনি।’

শফিকুল আলম বলেন, ‘দেশের মানুষ কি ভাবছে, কি চায় তার চেয়ে বাইরের বিশ্বকে খুশি রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ। চব্বিশের গণহত্যার সময়ও জঙ্গি প্রমাণের চেষ্টায় একই ন্যারেটিভ বজায় রেখেছিল আওয়ামী লীগ৷’

বিজ্ঞাপন

প্রেস সচিব বলনে, ‘চব্বিশের তরুণরা শেখ হাসিনাকে দেখিয়েছেন, যে সৈরাচারের সময় শেষ। শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করবে সরকার, তবে আপাতত ৪ জন এর গণঅভ্যুত্থান প্রাধান্য পাবে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে, তবে সুবিচারের জন্য সময় প্রয়োজন।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত