চলচ্চিত্রে অনুদান প্রস্তাবের বিজ্ঞাপনে ‘মুক্তিযুদ্ধ’ উধাও « বাংলাখবর প্রতিদিন

চলচ্চিত্রে অনুদান প্রস্তাবের বিজ্ঞাপনে ‘মুক্তিযুদ্ধ’ উধাও

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১১:২৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১১:২৬
Link Copied!

সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য যে প্রস্তাব আহ্বান করা হয়েছে, ওই বিজ্ঞাপনে ‘মুক্তিযুদ্ধ’ শব্দটি উধাও। এর বদলে তাতে পাওয়া গেছে ‘সকল রাজনৈতিক অভ্যুত্থান’, ‘আন্দোলন’ ও ‘বিপ্লব’ শব্দ ও শব্দবন্ধ।

গত বছরও অনুদানের জন্য মুক্তিযুদ্ধের সিনেমাকে ‘বিশেষ’ গুরুত্ব দেওয়া হয়। এমনকি মুক্তিযুদ্ধ-ভিত্তিক শাখার জন্য ৭৫ লাখ টাকা করে দুজন প্রযোজক ও পরিচালককে অনুদান দেওয়া হয় দেড় কোটি টাকা। মুক্তিযুদ্ধ-ভিত্তিক শাখা ছাড়াও গত বছরের অন্য শাখাগুলো ছিল শিশুতোষ, প্রামাণ্যচিত্র ও সাধারণ শাখা।

২০২৩-২৪ অর্থবছরের অনুদানের শর্তের ৯ নম্বর শর্তে বলা হয়, প্রস্তাবিত গল্প ও চিত্রনাট্য মুক্তিযুদ্ধভিত্তিক, শিশুতোষ, সাধারণ শাখা না-কি প্রামাণ্যচিত্র তা আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এ বছর, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের শর্তাবলীর ওই জায়গায় অনুদানের শাখাগুলির ক্ষেত্রে বলা হয়েছে, ‘প্রস্তাবিত গল্প, চিত্রনাট্য ও প্রামাণ্যচিত্রটি শিশুতোষ রাজনৈতিক ইতিহাস/আবহমান বাংলার সকল রাজনৈতিক অভ্যুত্থান, আন্দোলন ও বিপ্লব যা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পটপরিবর্তনের নিয়ামক সংক্রান্ত/সাংস্কৃতিক ইতিহাস তথা বাংলার ঐতিহ্য, মিথ ও ফোকলোর সংক্রান্ত কি-না তা আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞাপন

তবে সিনিয়র সহকারী সচিব মোছাঃ শারমিন আখতার স্বাক্ষরিত ওই বিজ্ঞাপনে নতুন করে যুক্ত করা হয়েছে ‘বাংলাদেশের সকল জনগোষ্ঠীর আবহমান সংস্কৃতি’, ‘বহুস্বর’ এর মতো শব্দবন্ধ ও শব্দাবলী, যা বিগত দিনের চলচ্চিত্রে সরকারি চাহিদার হালনাগাদ ভাবনা বলে বিবেচনা করা যায়।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন বলেন, ‘আদর্শিক কারণেই সরকারি অনুদান চালু করা হয়েছিল। চলচ্চিত্রকে শিল্প হিসেবে টিকতে হলে দেশে গুণগত মানসম্পন্ন ও ভিন্ন ধরনের ছবি হওয়া দরকার, যা বাণিজ্যিক ধারায় হওয়া কঠিন। প্রযোজকেরা তাতে লগ্নি করতে চাইবেন না। শিল্পধর্মী ছবির জন্য পৃথিবীর সব জায়গায় সরকারের অনুপ্রেরণা ও সহযোগিতা থাকে। বাংলাদেশে সেটা ছিল না। চলচ্চিত্র সংসদকর্মীরা সেই দাবি করে, সরকার তা চালু করে। তখনই একটা অগ্রাধিকার ছিল, মুক্তিযুদ্ধ অবলম্বনে মানুষের ত্যাগের গল্প তুলে ধরা। সেটা বাণিজ্যিকীকরণ করলে আর মুক্তিযুদ্ধ থাকবে না। সে বিষয়ে অগ্রাধিকারও ছিল সব সময়। এখন কি থাকবে না? যদি না থাকে, যারা সেটাকে তুলে দিচ্ছেন, তারা কি মুক্তিযুদ্ধকে ধারণ করতে চান না বা এড়িয়ে ভিন্ন কিছু করতে চান? সেটা হয়তো আমাদের কাঙ্ক্ষিত নয়।’

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বইমেলায় প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক বেশ কিছু বই। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের ক্ষেত্রেও সেটি অব্যাহত রাখা জরুরি বলে মত দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্রসংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি। তাদের ভাষ্য, রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া স্বাধীন নির্মাণে মুক্তিযুদ্ধের ব্যতিক্রম, নতুন ও আপাত অবহেলিত বয়ান উঠে আসতে পারে। সেই বিবেচনায় এই শাখাটিকে বহাল রাখা যেতে পারে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত