রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল « বাংলাখবর প্রতিদিন

রমজানে গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১১:৩০
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১১:৩০
Link Copied!

পবিত্র রমজান মাস ও ইহুদিদের পাসওভার উৎসবের সময়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে রাজি ইসরায়েল। খবর বিবিসির।

শনিবার মধ্যরাতে গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্বের মেয়াদ শেষ হয়। এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নতুন করে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকরে রাজি থাকার কথা জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির প্রস্তাবটি দেন। প্রস্তাব অনুযায়ী, গাজায় হামাসের হাতে আটক অর্ধেক জিম্মি প্রথম দিনেই মুক্তি পাবেন।

বিজ্ঞাপন

স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে চুক্তি হলেই বাকি জিম্মিরা মুক্তি পাবেন। হামাস এখনো ইসরায়েলের এই পদক্ষেপ নিয়ে কিছু বলেনি।

নেতানিয়াহুর ডাকা চার ঘণ্টার বৈঠকের পর ইসরায়েল সরকার গাজায় যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর প্রস্তাব সমর্থন করে। এই বৈঠকে ইসরায়েলি নেতারা যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় দাবি করেছে, হামাস এখনো উইটকফের পরিকল্পনাকে সমর্থন করতে অস্বীকৃতি জানাচ্ছে। গোষ্ঠীটি অবস্থান পরিবর্তন করলে ইসরায়েল তাৎক্ষণিকভাবে আলোচনা শুরু করবে।

বিজ্ঞাপন

মার্কিন দূত উইটকফের পরিকল্পনা অনুযায়ী, যদি ইসরায়েল মনে করে যে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বের আলোচনা সফল হয়নি, তবে ৪২ দিন পর তারা আবার যুদ্ধ শুরু করতে পারবে।

শুক্রবার রাতে হামাস জানায়, যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীরা দ্বিতীয় পর্ব বাস্তবায়নের নিশ্চয়তা না দিলে প্রথম পর্বের মেয়াদ বাড়ানোর সম্মতি দেবে না।

যুদ্ধবিরতির প্রথম পর্ব ১৯ জানুয়ারি কার্যকর হয়েছিল। এতে ৩৩ ইসরায়েলি ও পাঁচজন থাই বন্দি মুক্তি পান। বিনিময়ে মুক্তি পান ফিলিস্তিনের এক হাজার ৯০০ বন্দি। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা এখনো প্রায় শুরুই হয়নি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত