আমিও আল্লাহর ভক্ত: সৌমিতৃষা « বাংলাখবর প্রতিদিন

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয়

আমিও আল্লাহর ভক্ত: সৌমিতৃষা

বিনোদন ডেস্ক
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১১:৪১
বিনোদন ডেস্ক
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১১:৪১
Link Copied!

ওপার বাংলার টেলিভিশনের পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু। জনপ্রিয় এ অভিনেত্রী যেমন পর্দায় নিজেকে মেলে ধরেন, তেমনি তার ধর্মভক্তিও চোখে পড়ার মতো। সবাই জানে, অভিনেত্রী একজন কৃষ্ণভক্ত। তবে শুধু স্বধর্মই নয়, সব ধর্মের প্রতিই সম্মান দেখাতে কোনো দিন ভোলেন না তিনি। এবার সেই ঝলকই মিলল তার এক মন্তব্যে।

শিবরাত্রির দিন বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই শিবলিঙ্গে জল ঢালতে দেখা যায় তাঁকে। ওই ছবিই সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তাঁর এক মুসলিম ভক্ত লেখেন, ‘যদিও আমি একজন মুসলিম।

তবে আমি আপনার অনেক বড় ভক্ত। আপনার এত ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভালো লাগল। আমি আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন আপনাকে ও আপনার পরিবারকে ভালো ও সুস্থ রাখেন।’

বিজ্ঞাপন

উত্তরে সৌমিতৃষা লেখেন, ‘আমিও আল্লাহর ভক্ত, আপনাদের আজানের সুর যখন কানে আসে তখন গায়ে কাঁটা দেয়।

সৌমিতৃষার মন্তব্য মন জিতেছে সবার। বাংলাদেশেও তাঁর ভক্তসংখ্যা কম নয়। অভিনেত্রীর ওই ভক্তটিও বাংলাদেশেরই বাসিন্দা। সব ধর্মের প্রতি অভিনেত্রী যে সমান শ্রদ্ধাশীল, সে প্রমাণই মিলেছে এই বক্তব্যে। সৌমিতৃষা ছোট পর্দা ও বড় পর্দার পরে ওটিটিতেও কাজ করছেন।

ক্যারিয়ারের শুরুতে তিনি অভিনয় করেছিলেন নেতিবাচক চরিত্রে। ২০১৬ থেকে ২০১৮ সালে ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে ঝিল্লি চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনেত্রী নজরে আসতে শুরু করেন ‘কনে বৌ’-এ মুখ্য চরিত্র কলি সেনের ভূমিকায় অভিনয় করে। তবে ‘মিঠাই’-এর মাধ্যমে তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। ‘মিঠাই’ শেষ হওয়ার পরই বড় পর্দায় অভিষেক ঘটে তার। ‘প্রধান’-এ দেবের স্ত্রী রোমির চরিত্রে তাঁকে দেখা যায় অভিনেত্রীকে।

বিজ্ঞাপন

সম্প্রতি মুক্তি পেয়েছে সৌমিতৃষা কুণ্ডুর সিনেমা ‘১০ই জুন’। এতে তার বিপরীতে রয়েছেন সৌরভ দাস। যদিও এই সিনেমার প্রচার থেকে প্রযোজনা সংস্থার সঙ্গে মনোমালিন্যের কারণে নিজেকে সরিয়ে নেন সৌমিতৃষা। এই মুহূর্তে ‘কালরাত্রি ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত