রাজশাহীর হিজড়া মোহনা সহ আরও ৪ নারী পেলেন অদম্য নারী পুরস্কার « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর হিজড়া মোহনা সহ আরও ৪ নারী পেলেন অদম্য নারী পুরস্কার

সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ৯:১৬
সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ৯:১৬
Link Copied!
অদম্য নারী পুরস্কার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখায় অদম্য নারী পুরস্কার-২০২৫ পেয়েছেন রাজশাহীর হিজড়া মোহনা সহ আরো চার নারী।

শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এ পুরস্কার তুলে দেন।

মো. মুহিন থেকে মোহনা হওয়া তৃতীয় লিঙ্গের এই সদস্য তার জনগোষ্ঠীর সদস্যদের জীবনমান উন্নয়নে সারাদেশে কাজ করে যাচ্ছেন। তিনি রাজশাহীর দিনের আলো হিজড়া সংঘের সভাপতি। সংগঠনটিতে তিনি কাজ করছেন ২০০২ সাল থেকে। তবে ২০১০ সালে সংগঠনের কার্যক্রমে গতি পায়। হিজড়াদের আদি পেশা থেকে বের করে এনে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা এ সংগঠনের লক্ষ্য।

বিজ্ঞাপন

হিজড়া মোহনা রাজশাহী নগরের ছোটবনগ্রাম উত্তরপাড়া মহল্লার বাসিন্দা। তিনি এলাকার লোকজনের কাছ থেকে নিজেকে লুকিয়েই রেখেছিলেন জীবনের বড় একটা সময়।


২০১৫ সালের দিকে তিনি চুল বড় করেন। শাড়ি-চুড়িও পরা শুরু করেন। তখন এলাকার অনেকেই তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। হাজারও প্রতিকূলতা স্বত্ত্বেও মোহনা পরিবার থেকে বিচ্ছিন্ন হননি।

এ বছর রাজশাহীর হিজড়া মোহনা ছাড়াও আরও চার নারী অদম্য নারী পুরস্কার পান। এছাড়া বিশেষ বিবেচনায় পুরস্কার পায় নারী ক্রিকেট দল। পুরস্কার হিসেবে ছিল ১ লাখ টাকা এবং সনদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। পুরস্কারের বিষয়ে শনিবার রাতে হোয়াটসঅ্যাপে তার সাথে কথা হলে তিনি জানান, ‘এই সম্মান আমি ও আমার জনগোষ্ঠীরা সকলের নানা প্রতিকূলতার কল্যাণে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার আমাকে ও আমার জনগোষ্ঠীর আরও বেশি উৎসাহ দেবে। আরও ভাল কাজ করার তাগিদ দেবে।’

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত