রাজু ভাস্কর্য থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা, দুই দফা দাবি « বাংলাখবর প্রতিদিন

রাজু ভাস্কর্য থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা, দুই দফা দাবি

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ৩:২৯
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ৩:২৯
Link Copied!

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেছেন নারী শিক্ষার্থীরা। এই প্লাটফর্ম থেকে তারা দুইদফা দাবি জানিয়েছেন।

এগুলো হলো- বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিগত সময়ের সব ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং মাগুরায় আছিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ফাঁসি কার্যকর করা। এই দুটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মঞ্চ থেকে নিয়মিত কর্মসূচি পালন করবেন তারা৷

৯ মার্চ ভোর রাত ২টা নাগাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এবং ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী রাফিয়া রেহনুমা হৃদি এ ঘোষণা দেন। এছাড়াও আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় সারা দেশে ধর্ষণের বিচারের দাবিতে মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করেন উমামা ফাতেমা। এরপর তারা হলে ফিরে যান।

বিজ্ঞাপন

এর আগে রাত ১২টা নাগাদ ঢাবির নারী শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তারা ধর্ষকের বিচার দাবি করেন এবং ‘তুমি কে, আমি কে, আছিয়া, আছিয়া’ স্লোগান দেন।

শুরুতে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করেন। পরে তাদের সঙ্গে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরা যোগ দেন। নারীদের সঙ্গে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে পুরুষ শিক্ষার্থীরাও জড়ো হন।

কর্মসূচি ঘোষণা দিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি বলেন, আজকের কর্মসূচি থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করা হলো। যতক্ষণ পর্যন্ত আছিয়ার ঘটনায় ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করা না হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বিজ্ঞাপন

আগামীকালের কর্মসূচি ঘোষণা করে উমামা ফাতেমা বলেন, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্য থেকে দুই দফা দাবিতে মশাল মিছিল হবে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে মিছিল নিয়ে এসে এতে অংশ নেবে। শিশু আসিয়ার ধর্ষণের বিচার নিশ্চিতে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলা আল্টিমেটাম দেন তিনি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত