ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান আজহারীর « বাংলাখবর প্রতিদিন

ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান আজহারীর

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ৩:৩৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ৩:৩৩
Link Copied!

ধর্ষণের বিচার দ্রুত নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

আজ রবিবার (৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের কমেন্টবক্সে এই আহ্বান জানান তিনি।

ফেসবুকের ওই পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘বাকরুদ্ধ বাংলাদেশ! পুরো জাতি যেন আজ স্তব্ধ! এ দেশে মেয়েদের নিরাপত্তা কোথায়? কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা?’

বিজ্ঞাপন

পোস্টের কমেন্টবক্সে তিনি লিখেছেন, ‘ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ন্যায়বিচারের অভাবেই অপরাধীরা সাহস পায়। দেশের আইন ও বিচারব্যবস্থা যখন ক্রিমিনাল ফ্রেন্ডলি হয়ে ওঠে, মূলত তখনই লম্পটগুলো ধর্ষণের সাহস করে। ক্ষমতার বলে ও আইনের ফাঁকফোকর মাড়িয়ে এরা সবসময় থাকে ধরাছোঁয়ার আড়ালে। ’

আজহারী আরও লেখেন, ‘দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এসব ঘটনা বারবার ঘটবে। ধর্ষণের নজিরবিহীন শাস্তি নিশ্চিত হোক— এটাই আজ গণমানুষের দাবি। ’

এদিকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

সম্প্রতি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। যে ঘটনায় গোটা দেশ উত্তাল। ধর্ষক দুলাভাই, বোনের শ্বশুর ও ভাশুরের দ্রুত কঠিন শাস্তির দাবিতে বিক্ষোভ চলছে। ইতোমধ্যে অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। নিপীড়নের শিকার শিশুর অবস্থা খুবই সংকটাপন্ন। এখনও জ্ঞান ফেরেনি। রাজধানীর সিএমএইচে চিকিৎসা চলছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত