হোমনায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম সম্পন্ন « বাংলাখবর প্রতিদিন

হোমনায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম সম্পন্ন

হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ৯:৪৬
হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ৯:৪৬
Link Copied!
স্বল্প মূল্যে চাল বিক্রি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজি দরে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে চাল বিক্রি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার দুলালপুর বাজারে এ চাল বিক্রি কার্যক্রম করা হয়। দুলালপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৫০০ জন কার্ডধারী সুবিধা ভোগীদের মাঝে এ চাল বিক্রি করা হয়। প্রতিজন কার্ডধারীর মাঝে পনেরো টাকা কেজি ধরে সর্বোচ্চ ৩০ কেজি চাল বিক্রি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইউনুস মিয়া প্রধান।

বিজ্ঞাপন

স্বল্প টাকায় চাল পাওয়ায় অনেক খুশি নিম্ন আয়ের মানুষরা। এসময় কার্ডধারী সুবিধা ভোগীগণ বলেন, ১৫ টাকা কেজি ধরে চাল পেয়ে আমরা নিম্ন আয়ের মানুষগণ অনেক উপকৃত হচ্ছি। ভবিষ্যতেও যেন এটা চালু থাকে আমরা সেই আশা করি।

স্বল্প মূল্যে চাল সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করেন বলে মনে করেন অনেকে। বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন ডিলার মোঃ ওলী ভুঁইয়া।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত