খাদিজা-আসিফ নজরুল বিতর্কে চাঞ্চল্যকর অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

খাদিজা-আসিফ নজরুল বিতর্কে চাঞ্চল্যকর অভিযোগ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ | ৫:৪৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ | ৫:৪৮
Link Copied!
আসিফ নজরুলে বিতর্ক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

“আমি শুধু একটি নাম, কিন্তু আমার কণ্ঠস্বর থেমে থাকবে না,” ঠিক এভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা তার বক্তৃতা শুরু করেন। এই তরুণী, যিনি ২০১৯ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে ১৫ মাস কারাভোগ করেছিলেন, সম্প্রতি তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আর যা নিয়ে রীতিমতো তৈরি হয়ে নতুন বিতর্ক।

খাদিজা তার বক্তব্যে দাবি করেন, সরকারের শাসনব্যবস্থা, বিশেষত ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার, একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে, যেখানে শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা বিপদগ্রস্ত।

খাদিজা তার বক্তৃতায় গভীর ক্ষোভ প্রকাশ করেন, বলেছিলেন, “আমাকে একটি উদাহরণ হিসেবে দাঁড় করানো হয়েছে। যেনো বলা হয়, যে কোনো মেয়ে—শিক্ষার্থী হলেও যদি সরকারের বিরুদ্ধে কথা বলে, তাকে গায়ের ওপর আঘাত সহ্য করতে হবে।” তার ভাষায়, “সরকারের শাসন এখন ফ্যাসিস্ট শাসন হয়ে গেছে, আর আমার ওপর যে নৃশংসতা করা হয়েছে, তা ফ্যাসিজমের সবচেয়ে বাজে উদাহরণ হতে পারে।”

বিজ্ঞাপন

এখন প্রশ্ন উঠেছে, খাদিজার বক্তব্যে যে প্রধান অভিযোগ ছিল তা হচ্ছে সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি তার ক্ষোভ। খাদিজা স্পষ্ট ভাষায় বলেন, “আমরা স্টুডেন্টরা বিশ্বাস করে আজকের উপদেষ্টাদের বসিয়েছি। কিন্তু যদি আসিফ নজরুল স্যার বিচারগুলো সঠিকভাবে না করতে পারেন, তাহলে আপনি নেমে যান।” তার এই মন্তব্য শুধু আসিফ নজরুলের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তোলে না, বরং সরকারের প্রতি তার অবিশ্বাসের গভীর প্রমাণ হিসেবে দাঁড়ায়।

খাদিজা আরও এক চাঞ্চল্যকর অভিযোগ করেন, ২০২০ সালে করোনা মহামারির সময় মেজর দেলোয়ারের সঙ্গে একটি লাইভ অনুষ্ঠানে শেখ হাসিনাকে “ফ্যাসিস্ট” বলে মন্তব্য করার পর তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি। তবে দুই বছর পর, তার বিরুদ্ধে মামলা দায়ের এবং গ্রেপ্তার করার ঘটনা এক প্রশ্নের জন্ম দেয়—”কেন তখন হয়নি, আর কেন এখন?” খাদিজা বলেন, “এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যে চালানো মামলা, যার পেছনে সরকারের অপ্রকাশিত উদ্দেশ্য ছিল।”

নারী দিবসের প্রসঙ্গে খাদিজা বলেন, “সমতা মানে শুধু পুরুষদের মতো হওয়া নয়, বরং নারীদের ইসলাম অনুযায়ী যথাযোগ্য সম্মান ও অধিকার দেওয়া উচিত।” এর মাধ্যমে তিনি নারীদের প্রকৃত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানালেন।

বিজ্ঞাপন

অবশেষে, খাদিজা সরকারের পতনের পর যে বিচারহীনতা পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, “সরকার বদলেছে, কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন এখনো রয়েছে, এবং যাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে, তাদের বিচার হচ্ছে না।”

তিনি অব্যাহত নারী নির্যাতন এবং শিশু ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “কখনও কখনও নারীরা এমন আন্দোলনে অংশ নেন না, যেখানে তাদের থাকা প্রয়োজন।” এই বক্তব্যটি একদিকে যেমন নারীর অধিকার রক্ষার কথা বলে, তেমনি সমাজের সংকটময় সময়ে নারীদের সক্রিয় ভূমিকা রাখার প্রয়োজনীয়তার ওপরও আলোকপাত করে।

খাদিজার বক্তব্যে উঠে এসেছে একদম নতুন রাজনৈতিক প্রশ্ন— আসলেই কি ডিজিটাল নিরাপত্তা আইন দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে, নাকি এটি সরকার বিরোধীদের দমন করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে? এই বিতর্কের পেছনে রয়েছে একটি বড় ধরনের সামাজিক এবং রাজনৈতিক লড়াই, যা শুধু আইন ও শাসনব্যবস্থা নিয়ে নয়, বরং দেশের ভবিষ্যৎও নির্ধারণ করতে পারে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত