ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন মালিক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ | ৫:২০
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ | ৫:২০
Link Copied!
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (১৮ মার্চ) সায়েদাবাদ বাস টার্মিনাল ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঈদের ছুটিতে বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ছিনতাই ও অজ্ঞান পার্টি থেকে পরিবহন চালক-শ্রমিক-যাত্রীকে রক্ষা, নারীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করার বিষয় গুলোকে গুরুত্ব দেন বক্তারা।

বক্তারা বলেন, “বিগত বছরগুলোতে ঈদের ছুটিতে ঢাকার বাস টার্মিনালগুলোতে যাত্রী হয়রানি চরমে ছিল। যাত্রীদের জিম্মি করে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করতেন পরিবহন মালিক-শ্রমিকেরা। আর কোনো যাত্রী প্রতিবাদ করলে তাকে হয়রানি-লাঞ্ছিত করা হতো।

বিজ্ঞাপন

এ ছাড়া সড়কে বিশৃঙ্খলার কারণে দুর্ঘটনায় হাজারো মানুষের জীবন গেছে। এ অবস্থা থেকে উত্তরণ চায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ জন্য পরিবহন খাতের সব অংশীজনের সহযোগিতা দরকার। সবাই সহযোগিতা করলে ঈদযাত্রা নিরাপদ হবে।”

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সসাধারণ সম্পাদক মো. সাইফুল আলমের সঞ্চালনায় ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস।

এ ছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান প্রমূখ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত