নায়ক মুন্নার ইফতার মাহফিলে তারকার মেলা « বাংলাখবর প্রতিদিন

গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ

নায়ক মুন্নার ইফতার মাহফিলে তারকার মেলা

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১১:২৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১১:২৬
Link Copied!
নায়ক মুন্নার ইফতার মাহফিল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর আফতাবনগরের ‘পোলারিস ক্যাফে’ রেস্তোরাঁয় সোমবার (১৭ মার্চ) চিত্রনায়ক মোঃ মাহবুবুর রশিদ মুন্নার আয়োজনে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দোয়া ও বিশেষ উপহার বিতরণ করা হয়।

বিশেষ এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আফতাবনগর ও আশেপাশের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, প্রিন্সিপাল, আলেম সমাজ ও রামপুরা আফতাবনগর এলাকার জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা।

চিত্রনায়ক মুন্না তার বক্তব্যে উপস্থিত সকলকে রমজানের শুভেচ্ছা ও জুলাই অভ্যুত্থানকালে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং ইফতার ও দোয়া মাহফিল নিয়ে বলেন, আজকের মাহফিল শুধু ইফতার নয়, এটি আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের প্রকাশ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডিএ তায়েব, কার্যনির্বাহী সদস্য সনি রহমান ও রোমানা ইসলাম মুক্তি, অভিনেতা শিবা শানু, চিত্রনায়ক কায়েস আরজু সহ চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার শিল্পী কলাকুশলী এবং নির্মাতাগণ।

তাদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব আরও বেড়ে যায় বলে মন্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চিত্রনায়ক মুন্না।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত