‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নাম বদলের দাবি « বাংলাখবর প্রতিদিন

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নাম বদলের দাবি

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫ | ১২:৩৭
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২২ মার্চ, ২০২৫ | ১২:৩৭
Link Copied!

সম্প্রতি রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে ঘোষিত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” নাম নিয়ে আপত্তি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ভবিষ্যতে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় ভবিষ্যতে নানা বিভ্রান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা জানায় শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপাচার্য বরাবর এই স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা।

এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের নামকরণের বিষয়ে আপত্তি জানিয়ে এবং পরিবর্তনের জন্য ইউজিসি ও শিক্ষা মণ্ত্রণালয় বরাবর সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের আপত্তির কারণ হিসেবে তারা উল্লেখ করেন:
১. নামজনিত বিভ্রান্তি:
“ঢাকা বিশ্ববিদ্যালয়” ও “ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়”- দুটি নামের মধ্যে মাত্র একটি শব্দের পার্থক্য রয়েছে এবং সংক্ষিপ্ত রূপ DU ও DCU অনেক কাছাকাছি যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।

২. স্থানীয় পর্যায়ে পরিচয়জনিত জটিলতা:
অনেকক্ষেত্রে স্থানীয় ও গ্রাম পর্যায়ে শিক্ষার্থী বা অভিভাবকরা সহজে পার্থক্য করতে পারবেন না, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অহেতুক ভুল বোঝাবুঝির সম্মুখীন হবেন।

৩. টিউশন জালিয়াতি ও প্রতারণা:
নতুন নামের সাদৃশ্য থাকায় ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে টিউশন জালিয়াতি ও প্রতারণার ঘটনা করতে পারে।

বিজ্ঞাপন

৪. চাকরির বাজারে সমস্যা:
চাকরীর নিয়োগের সময় অনেক ক্ষেত্রে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিতে পারে।

৫. আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি:
ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীরা দুটি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি নামের জন্য বিভ্রান্তিতে পড়তে পারেন।

শিক্ষার্থীদের ৩ দফা দাবিসমূহ:
১. নতুন বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘‘ঢাকা’’ শব্দটি বাদ দিতে হবে।

২. বিভ্রান্তি এড়াতে সম্পূর্ণ ভিন্ন, স্বতন্ত্র মৌলিক একটি নাম নির্ধারণ করতে হবে, যেমন “বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়”) বা “মহানগর বিশ্ববিদ্যালয়”।

৩. ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে নাম পরিবর্তনের জন্য সুপারিশ করতে হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত