গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান « বাংলাখবর প্রতিদিন

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৭:০৫
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৭:০৫
Link Copied!

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রধান করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসসএফ। ১৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গণমাধ্যমে বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেছেন, দেশে শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, আনসার সপ্তাহ, বিজিবি সপ্তাহ, চিকিৎসা সপ্তাহ, নৌ সপ্তাহ এবং হাতধোয়া সহ অগণিত সপ্তাহ এবং দিবস রয়েছে। যা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও সাংবাদিকদের একটি মাত্র দিবস ৩রা মে বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও তা বাংলাদেশে হয় না। সাংবাদিকদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এ সপ্তাহটি ঢাকাসহ সারাদেশের জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন বিএমএসএফের আহবানে বিগত ৮ বছর ধরে উদযাপন করে আসছে।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশ গঠনের ৫৪ বছরে সাংবাদিক সমাজকে নিজেদের দাবি এবং অধিকার নিশ্চিত করতে মাঠে আন্দোলন করতে হয়, যা বেমানান। সাংবাদিকতা এমনই একটি পেশা যারা নিজেদের রুটিরুজি-বেতন-ভাতা নিশ্চিত করতে, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে, সাংবাদিক নিয়োগ নীতিমালা কিংবা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য আজও মাঠে কাঁদছে তারা অথচ কোনও সুরাহা নেই। গণমাধ্যম সপ্তাহের এ আয়োজনে আমরা কথা বলবো সাংবাদিকতা পেশার নানা সমস্যা, সম্ভাবনা এবং উত্তরণে করণীয় বিষয় নিয়ে।

বিজ্ঞাপন

জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৫ ইতিমধ্যে সাংবাদিকদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিনত হয়েছে। সপ্তাহটিকে ঘিয়ে এবছর আগের তুলনায় আরও বেশি কর্মসূচীর মাধ্যমে জাকজমক এবং গুরুত্ববহ করে তুলতে চায়। সেক্ষেত্রে এবার বিএমএসএফ তার নিজস্ব গন্ডি পেরিয়ে দেশের সকল প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন সপ্তাহটি পালন করবে। সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফের শাখা কমিটি সহযোগী সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এবং সাংবাদিক সদস্যদের অংশগ্রহণে প্রতিবছর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি পাঠানো হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৭ সাল থেকে ৩ মে বিশ্ব গণমাধ্যম দিবসকে সামনে রেখে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ নামে একটি সপ্তাহের প্রবর্তন করে। এবছর ১ম বারের মত উদযাপিত হবে। সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে জেলা ও উপজেলায় ব্যানার-ফেস্টুন টানিয়ে ১৪ দফায় লিফলেট বিতরণসহ পহেলা মে শোভাযাত্রা, ২ মে সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতার নীতি নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, ৪ মে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সমস্যা চিহ্নিত করতে মিটি দ্যা প্রেস, ৫ মে সরকারি- বেসরকারি পর্যায়ে আন্তঃযোগাযোগ বৃদ্ধি, সোর্সদের সাথে পারস্পারিক সমন্বয়, ৬ মে ঢাকার উদ্দেশ্যে যাত্রা এবং ৭ মে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য সাংবাদিক সমাবেশে যোগদান করবে সারাদেশের সাংবাদিকরা।
সাংবাদিক নেতৃবৃন্দ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিকদের এ সপ্তাহটির গুরুত্ব বিবেচনা করে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি মো: আব্দুল বাতেন বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোমেন আকন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক মাহি, কার্যকারী নির্বাহী সদস্য মোঃ আল আমিন কবি, স্বাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জান্নাত হোসেন রনি, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, মোফাজ্জল হোসেন, মাহবুব আলম প্রমুখ,দপ্তর সম্পাদক মো:রিপন মিয়া,আরো অনেকেই উপস্তিত ছিলো।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত