বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা « বাংলাখবর প্রতিদিন

আসছে বড় বিনিয়োগ

বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নতুন মাত্রা

সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ৫:০৬
সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ৫:০৬
Link Copied!
বৈঠকে তৌহিদ হোসেন ও ওয়াং ইউবো -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো আজ রোববার (২০ এপ্রিল) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।

বৈঠকে উভয়পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনা করেন এবং তা আরও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। আলোচনায় বাণিজ্য, স্বাস্থ্যসেবা, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত উঠে আসে। উভয় পক্ষই এ খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হন।

এর আগে সকালে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে চীন। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কোভিডের সময়ে বাংলাদেশে সবচেয়ে বেশি টীকা চায়নার থেকে কিনেছে বাংলাদেশ। ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে সম্মত হয়েছে চীন। এছাড়া, একটি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি নিয়েও আলোচনা চলছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত