তথ্য চাওয়ায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিকের মুক্তির দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম বিএমএসএফের « বাংলাখবর প্রতিদিন

তথ্য চাওয়ায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিকের মুক্তির দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম বিএমএসএফের

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৮:৪৫
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৮:৪৫
Link Copied!

সাতক্ষীরার তালায় দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ডের ঘটনায় নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

বুধবার দুপুরে তথ্য কমিশনে‌ স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন। ২৪ ঘন্টার মধ্যে তাকে নিঃশর্ত কারামুক্তি করা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার ২৪ এপ্রিল সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন। তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুলস্মারকলিপি গ্রহণ করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম রানা, সহ সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, আনিসুর রহমান লিমন, মারিয়া আক্তার সুমন খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এরায় প্রত্যাখ্যান করে কারাদণ্ডাদেশ দেয়ার ঘটনার সাথে জড়িত নির্বাহী অফিসার-নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রকৌশলী তথ্য অধিকার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করে তাদেরকে বিচার দেওয়া হতে দাবি করা হয়। কেননা ঐ সকল কর্মকর্তারা রাষ্ট্রীয় সম্পদ লুটেপুটে খাবার জন্য সাংবাদিকদের কন্ঠরোধ করতে চাচ্ছে। এটা হতে দেয়া যাবে না। আমরা সাতক্ষীরায় যাব, জেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে কথা বলে আদ্যোপান্ত জানবো।

সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন তালার ঘটনায় সাংবাদিকদের কণ্ঠরোধের মাধ্যমে প্রশাসনের একশ্রেণীর দালাল তারা কারাদণ্ড দিয়ে দুর্নীতি অনিয়মকে উস্কে দেবার পাঁয়তারা করছে।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মোঃ রাসেল এ রায় প্রদান করেন।

জানা যায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম দূর্ণীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিককে “তথ্য জানার কে” এমন প্রশ্ন করলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এঘটনা উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিক সহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই রায় প্রদান করেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাজানো নাটকের বিরুদ্ধে প্রশ্ন রাখা হয়েছে ভ্রাম্যমান আদালতস্থলে যারা ছিল তারা কি কেউ নিরপেক্ষ ছিল? মামলার সাথে জড়িত সকলেই ঠিকাদারের শ্রমিক এবং প্রশাসনের লোক। প্রশাসনের উচিত ছিল ঘটনার নিরপেক্ষতা বজায় রেখে ব্যবস্থা নেয়া। কিন্তু তিনি তা না করে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের দীর্ঘদিনের দূরত্বের ঝাল মিটিয়েছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিকরা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত