ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা « বাংলাখবর প্রতিদিন

ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ৪:১৫
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ৪:১৫
Link Copied!

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে কাতারের স্থানীয় সময় অনুযায়ী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রোমের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিদায়ের সময় কাতারের চিফ অব প্রটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাখরু তাকে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাশা করা হচ্ছে, ইতালির স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন প্রফেসর ইউনূস। সেখানেই তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। রোমে পৌঁছানোর এক ঘণ্টার মধ্যেই তিনি সেন্ট পিটার স্কয়ারে যাবেন, যেখানে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বিজ্ঞাপন

ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানাবেন কার্ডিনাল মাউরো গামবেটি, যিনি সেন্ট পিটার ব্যাসিলিকার জেনারেল এমিনেন্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এই সফর শেষে তিনি রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সোমবার ভোরে তার দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত