এবার পাকিস্তানের সব বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ « বাংলাখবর প্রতিদিন

এবার পাকিস্তানের সব বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১:৪০
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১:৪০
Link Copied!

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তান তাদের সব বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলো নিষিদ্ধ ঘোষণা করেছে। শনিবার (৩ মে) নৌ পরিবহন মন্ত্রণালয়ের বন্দর ও শিপিং শাখা এ আদেশ জারি করে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শনিবার (৩ মে) বিকেলে পাকিস্তানের নৌ পরিবহন মন্ত্রণালয়ের বন্দর ও শিপিং শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, ‘‘প্রতিবেশী দেশের (ভারতের) সঙ্গে সাম্প্রতিক সমুদ্র পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সমুদ্র সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য অবিলম্বে নিম্নলিখিত পদক্ষেপগুলো কার্যকর করা হলো—

‘ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে পাকিস্তানের কোনো বন্দরে ভিড়তে দেওয়া হবে না। পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলো কোনো ভারতীয় বন্দরে যাবে না। তবে বিশেষ ক্ষেত্রে অনুমতির বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে।’’

বিজ্ঞাপন

এর আগে পাকিস্তানি জাহাজ বন্দরে নিষিদ্ধ ঘোষণা করে ভারত। দেশটির নৌপরিবহন মহাপরিচালক এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলোকে ভারতের কোনো বন্দরে ভিড়তে দেওয়া হবে না এবং ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। ভারতীয় সম্পদ, পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনস্বার্থে এবং ভারতীয় শিপিংয়ের স্বার্থে এই আদেশ জারি করা হলো।’

ভারতের এই পদক্ষেপের পরপরই পাকিস্তানের নৌপরিবহন মন্ত্রণালয় ভারতের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপের ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এতে ভারত অভিযোগের আঙুল তোলে পাকিস্তানের বিরুদ্ধে। যদিও পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। তারপরও ভারত পাকিস্তানি উড়োজাহাজের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়া, সিন্ধু নদীর পানিচুক্তি স্থগিত করাসহ আরও অনেকগুলো পদক্ষেপ নেয়। পাকিস্তানও ভারতের বিরুদ্ধে অনুরূপ একাধিক পদক্ষেপ নিয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত