জাতীয় গণমাধ্যম রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গাজীপুরের শ্রীপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

জাতীয় গণমাধ্যম রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গাজীপুরের শ্রীপুরে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ৮:৩৪
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ৮:৩৪
Link Copied!

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় নির্দেশনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ এবং জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা কমিটির আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ৪ মে ২০২৫, বিকাল ৩টায় শ্রীপুর উপজেলার জৈনাবাজার কার্যালয়ে এ আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। ১ মে থেকে ৭ মে পর্যন্ত পালিতব্য ৯ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

জৈনাবাজার ফুট ওভার ব্রিজ থেকে শুরু হয়ে তরী রেস্টুরেন্টের সামনে এসে র‍্যালিটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার।

বিজ্ঞাপন

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আতিকুর রহমান (এলএল.বি), সাংগঠনিক সম্পাদক আল-আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন আকন্দ, প্রচার সম্পাদক উমর ফারুক মাহি, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল রহিম, দপ্তর সম্পাদক রিপন আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক আজাহার সরকার, গণমাধ্যম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল সরকার ও মোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতা অতীব গুরুত্বপূর্ণ। মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদে কারও ব্যক্তিজীবন ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ জন্য তারা সংবাদ প্রকাশে যথাযথ বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

এ সময় সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের সমাজে গণমাধ্যমের প্রভাবের কথা উল্লেখ করেন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের অনেক সতর্ক থাকা প্রয়োজন। অসত্য সংবাদ প্রকাশের ফলে অনেকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তারা গণমাধ্যমে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। শোভাযাত্রায় অংশগ্রহণ কারীরা স্লোগানের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।

সভাপতি আব্দুল বাতেন বাচ্চু বলেন, “গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাদেশের মতো শ্রীপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত