ফরিদপুরে ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা ছিল... « বাংলাখবর প্রতিদিন

ফরিদপুরে ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা ছিল…

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ মে, ২০২৫ | ১০:৪৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ মে, ২০২৫ | ১০:৪৯
Link Copied!

ফরিদপুরের সদর উপজেলায় নুরুজ্জামান বুলবুল (৪৮) নামের এক ঠিকাদার ও ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক সুইসাইড নোট, যার একটিতে স্থানীয় আওয়ামী লীগ নেতার নাম উঠে এসেছে।

সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে কৈজুরি গ্রামের পৈতৃক বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। এরপর লাশ পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পুলিশ জানিয়েছে, এটি নিছক আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহের পাশ থেকে উদ্ধার করা একটি চিরকুটে লেখা ছিল -‘বিল্লাল ভাই আমাকে আর বাঁচতে দিলেন না।’ ধারণা করা হচ্ছে চিঠির বিল্লাল ফরিদপুর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক। একসময় আলোচিত মানি লন্ডারিং মামলায় তিনি কারাভোগও করেন। একই মামলায় অভিযুক্ত ছিলেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর, যার মুরগির খামারে বিল্লাল ম্যানেজার হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

জানা যায়, নিহত নুরুজ্জামান বুলবুল ও বিল্লাল হোসেনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা যৌথভাবে মুন্সিবাজার বাইপাস মোড়ে একটি চারতলা ভবন নির্মাণ করেন। তবে বিগত বছরগুলোতে তাদের মধ্যে আর্থিক লেনদেন ও পারিবারিক কারণে দূরত্ব তৈরি হয় বলে স্থানীয়দের দাবি।

নিহতের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বুলবুলের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। মেঝ মেয়ের প্রথম বিয়ে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে হয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের সঙ্গে। এই ঘটনা পরিবারে নতুন করে উত্তেজনার জন্ম দেয়। পরে বুলবুল পারিবারিক কলহ নিরসনে কিছু জমি মেয়েদের নামে লিখে দেন।

অন্য একটি চিরকুটে তিনি মৃত্যুর আগ মুহূর্তে লেখেন, আল্লাহ পাক যদি আমার মৃত্যু দেয় তাহলে আমার মেয়েরা যেন আমার মরামুখ না দেখে আর কবর যেন আমার মায়ের কবরের পাশে হয়, এ বাড়িতে নয়।

বিজ্ঞাপন

ঘটনার পর আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত