আলোচিত নাজমুল হত্যা মামলার প্রধান পলাতক আসামী আল আমিনকে গ্রেফতার করেছে র‍্যাব-১ « বাংলাখবর প্রতিদিন

আলোচিত নাজমুল হত্যা মামলার প্রধান পলাতক আসামী আল আমিনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

মোঃ রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৮ মে, ২০২৫ | ১০:৫৮
মোঃ রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৮ মে, ২০২৫ | ১০:৫৮
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত বহুল আলোচিত নাজমুল হত্যা মামলার প্রধান আসামী আল আমিন (১৯) কে গ্রেফতার করেছে র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর।

গত শনিবার (১৭ মে) রাত ৯টা ৫০ মিনিটে উপজেলার মাওনা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ১ মে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামে ধানখেতের আইলে ধানের আঁটি রাখাকে কেন্দ্র করে নাজমুল কে বসতবাড়ি থেকে ডেকে নিয়ে ছুরি দিয়ে আঘাত করে নাড়িভুঁড়ি বের করে ফেলেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, ১মে ২০২৫ ইং সন্ধ্যায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ভিকটিম নাজমুল হক (৩৫) কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। হামলায় নাজমুল হকের বাবা-মা গুরুতর আহত হন। নিহতের চাচা মোঃ হাবিজ উদ্দিন শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখঃ ০২/০৫/২০২৫)। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়।

মামলার পর র‍্যাব-১ গোয়েন্দা নজরদারি শুরু করে এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রধান আসামী আল আমিনের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আইনি প্রক্রিয়ার জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত