শ্রীপুরে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি পালন « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি পালন

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টোর
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১২:০৮
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টোর
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১২:০৮
Link Copied!

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় নির্দেশে সারা বাংলাদেশে এক যুগে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি পালন করেন (বিএমএসএফ) এর শ্রীপুর উপজেলা কমিটি।

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। ১৪ দফা দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের কলমবিরতি পালন করেন বাংলাদেশ  মফস্বল সাংবাদিক ফোরাম এর শ্রীপুর উপজেলা কমিটি।

মঙ্গলবার (২০ মে) বেলা ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্রীপুর প্রেস ক্লাবে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর উপজেলা কমিটির ব্যানারে কলম বিরতি পালন করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শ্রীপুর উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, প্রচার সম্পাদক ওমর ফারুক মাহি, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক রিপন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক জান্নাত হোসেন রনি, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল সরকার।

আরো উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি ওয়াসিম আকরাম, দৈনিক সময় সংবাদের প্রতিনিধি ফরহাদ হোসাইন, দৈনিক সমাবেশ এর প্রতিনিধি নাঈম, দৈনিক দেশ বার্তার প্রতিনিধি মোঃ সামি, দৈনিক বাংলার কন্ঠের প্রতিনিধি তুহিন, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি নুরুল ইসলাম প্রমুখ। 

এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারা বাংলাদেশে যেখানেই সাংবাদিক নির্যাতিত হয় সেখানেই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সেই সব নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ায়।

বিজ্ঞাপন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৩ সাল থেকে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে আসছে। ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে সারা বাংলাদেশে কলমবিরতি পালন করা হচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত