শ্রীপুরে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ১১:২৯
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ১১:২৯
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে তাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ির চালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরির পাশাপাশি মৌসুমি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আকরাম ডোমবাড়ির চালা গ্রামের জাকারিয়ার তিনটি তালগাছ কিনে শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে তাল পাড়তে যান। গাছে ওঠার পর হঠাৎ পাশেই থাকা হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে পড়েন তিনি।

পরে বন্ধুদের সহযোগিতায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জৈনাবাজার আনোয়ারা মর্ডান হাসপাতালে নেন।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের বন্ধু অলি ও হাসিব জানান, দুপুরে গাছে উঠে তাল পাড়ার প্রস্তুতি নেন আকরাম। এ সময় গাছের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে পড়েন তিনি। পরে আমরা ফোন করে অ্যাম্বুলেন্স নিয়ে আসি। পরে তাকে উদ্ধার করে জৈনাবাজার আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, এ বিষয়টি এখনো জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত