২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি « বাংলাখবর প্রতিদিন

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ৪:৫৩
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ৪:৫৩
Link Copied!

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭৯ জন ফিলিস্তিনির মরদেহ গাজার বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উত্তরের অধিকাংশ হাসপাতাল এখন কার্যত অচল ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সেখানে নিহতদের সঠিক হিসাব পাওয়া সম্ভব হয়নি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১১ জন। এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এক হৃদয়বিদারক ঘটনার বিবরণে জানা গেছে, দক্ষিণ গাজার খান ইউনুস শহরে শুক্রবারের এক বিমান হামলায় ডা. আলা নাজ্জার-এর ঘরে আগুন ধরে যায়। হামলার সময় তিনি নিজ হাসপাতাল নাসের হাসপাতালে কর্তব্যরত ছিলেন। খবর পেয়ে দৌড়ে বাড়িতে গিয়ে দেখতে পান, তাদের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

বিজ্ঞাপন

নাসের হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. আহমাদ আল-ফাররা জানিয়েছেন, ডা. নাজ্জারের স্বামী গুরুতর আহত হয়েছেন এবং তাদের একমাত্র জীবিত সন্তান, মাত্র ১১ বছর বয়সী পুত্র, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ওই হামলায় তাদের ১০ সন্তানের মধ্যে ৯ জনই নিহত হন।

হামাস এই হামলাকে একটি “জঘন্য অপরাধ” হিসেবে নিন্দা জানিয়ে বলেছে, বেসামরিক মানুষ ও চিকিৎসকদের পরিবারকে টার্গেট করে ইসরায়েল স্পষ্টত মানবতাবিরোধী অপরাধ করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৫৩,৯০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,২২,৫৯৩ জন আহত। তবে গাজার সরকারি গণমাধ্যম অফিস বলছে, এই সংখ্যা আরও বেশি—৬১,৭০০ জনেরও বেশি মারা গেছেন, কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ, যাদের অনেককেই মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত