ঝিনাইদহে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:৪২
ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ৫ জুন, ২০২৫ | ১১:৪২
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,শৈলকূপা উপজেলার মাইলমারী গ্রামের মোস্তফা মন্ডল (৪৩), স্ত্রী সেলিনা খাতুন (৩৮) ও ছেলে মাহিম (৮ )। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

জানা যায়, বিকালে শৈলকূপা উপজেলার মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটা করতে শহরে আসছিল মোস্তফা মন্ডল। পথিমধ্যে ভাটই বাজার এলাকায় পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনা স্থলেই নিহত হয় শিশু মাহিম। গুরুত্বর আহত হয় মোস্তফা মন্ডল ও সেলিনা খাতুন। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মারুফ হোসেন বলেন,ঘটনাস্থলেই সন্তানের মৃত্যু হয়। আহত স্বামী ও স্ত্রী কে উদ্ধার করে হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও তার চালককে আটক করে হাইওয়ে পুলিশের কাছে রাখা হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ছোয়া ইসরাইল বলেন, হাত দুজনকে ভর্তি রাখার কিছুক্ষণ পর তাদের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত