আজ সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
Link Copied!
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় তিনি এ ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ভাষণে প্রধান উপদেষ্টা ঈদ উপলক্ষ্যে জাতির প্রতি শুভেচ্ছা জানাবেন এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। পাশাপাশি জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন তিনি।
রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে প্রধান উপদেষ্টার এ ভাষণটি।


