গণ-অভ্যুত্থানের পর ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি ভীষণ হতাশ: বাঁধন « বাংলাখবর প্রতিদিন

গণ-অভ্যুত্থানের পর ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি ভীষণ হতাশ: বাঁধন

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১২:৪৭
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১২:৪৭
Link Copied!

অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে শুরু রাজপথে সরব ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে একমত প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব ছিলেন অভিনেত্রী। সবসময় সাধারণ মানুষের পক্ষে কথা বলেছেন। তবে সরকার পরিবর্তনের পর দেশের খুব একটা পরিবর্তন হয়নি বলেই মনে করেন এ অভিনেত্রী। তার মতে, গণ-অভ্যুত্থানের পর তিনি আরো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাঁধন জানান, গণ-অভ্যুত্থানের পরে ব্যক্তিগতভাবে তার পেশাগত জীবনে তিনি বেশ ক্ষতির মুখেই পড়েছেন। এককথায়, তিনি এই সরকারের প্রতি হতাশ।

বাঁধন বলেন, গণ-অভ্যুত্থানের আগে তার তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার কথা ছিল, যার মধ্যে একটি ফিল্মের সাইনিং হওয়ার কথা ছিল ২৫ জুলাই, এবং আরেকটির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের ৩০ আগস্ট থেকে। কিন্তু সংশ্লিষ্ট দুইজন প্রযোজক এখন নানা সমস্যায় থাকায় তারা আর কাজটি করতে আগ্রহী নন। এসব প্রযোজক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই রাজনৈতিক যোগসূত্রের কারণেই তারা এখন পিছিয়ে এসেছেন।

বিজ্ঞাপন

বাঁধনের মতে, দীর্ঘদিন শিল্পাঙ্গনে এককভাবে ক্ষমতা ধরে রাখা একটি গোষ্ঠী এখন প্রান্তচ্যুত, এবং নতুন গোষ্ঠী কাজ দখল করেছে। দখল করলেও কাজ চলছে তাদের মতো করে। শুধু নিয়ন্ত্রণের হাতবদল হয়েছে।

সরকার বদলে শুধু সিন্ডিকেটই বদল হয়েছে উল্লেখ করে বাঁধন বলেন, অনেকে বলছে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ কমে গেছে- এ রকম না। কিছু সিন্ডিকেট চেঞ্জ হয়েছে। যেটা হয় যে একদল আগে কাজ করত, এখন আবার আরেক দল দখল করেছে। কিন্তু দখলের পরে আবার তারা কাজ করছে।

এছাড়াও জুলাই অভ্যুত্থানের পর শিল্পীদের প্রতি বিদ্বেষ, হেনস্তা ও মিথ্যা মামলার প্রবণতা বেড়েছে বলেই মনে করছেন বাঁধন। অভিনেত্রী বলেন, ‘আমার একজন কো-আর্টিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মিথ্যা মামলার আসামি করা হয়েছে তাকে। আমার সঙ্গে হয়েছে, আমার আশপাশের মানুষের সঙ্গে হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, এবার কোরবানি ঈদে মুক্তি পেয়েছে আজমেরি হক বাঁধন অভিনীত থ্রিলারধর্মী সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। নারীপ্রধান এই গল্পে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। সানী সানোয়ারের পরিচালনায় সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পূজা এগনেস ক্রুজ, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদসহ একাধিক তারকা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত