‘প্লিজ, বিকিনি ছবিগুলো ডিলিট করে দেন, অনেক কাজ হারিয়েছি’ « বাংলাখবর প্রতিদিন

‘প্লিজ, বিকিনি ছবিগুলো ডিলিট করে দেন, অনেক কাজ হারিয়েছি’

বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ | ১২:৪৯
বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ | ১২:৪৯
Link Copied!
বিকিনি পড়া বিতর্কিত ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পশ্চিমবঙ্গের টিভি সিরিয়ালে খল অভিনেত্রী হিসেবে তিনি সুপরিচিত। তার কূটনীতি-ষড়যন্ত্রে নাজেহাল পর্দার নায়িকারা। খল চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে বেশ পরিচিতি পেয়ে গেছেন নন্দিনী চট্টোপাধ্যায়। বাংলা সিরিয়ালে নিজের প্রতিভা দেখানোর পর এবার হিন্দি সিরিয়ালে কাজের সুযোগ এসেছে নন্দিনীর। ধারাবাহিক ‘নয়নতারা’-তে অভিনয় করছেন তিনি। তবে এবার বিকিনি পড়া কিছু অশ্লীল ছবির কারণে চরম বিপাকে তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মুম্বাইয়েই বসবাস করছেন এই অভিনেত্রী। এসবের মধ্যেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নন্দিনী জানালেন, কতটা স্ট্রাগল করে এই জায়গাতে এসেছেন। নন্দিনী তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা এই ভিডিওতে নিজেকে স্ট্রাগলিং অভিনেত্রী বলে আখ্যা দিয়েছেন। যিনি বেঁচে থাকার জন্য লড়াই করছেন।

বিজ্ঞাপন

অভিনেত্রী দর্শকদের মনে একটু একটু করে জায়গা, সম্মান ও পরিচিতি পেতে চান। সে জন্য তিনি বাংলার দর্শকদের কাছে খুবই ঋণী বলে জানিয়েছেন।

নন্দিনী জানান, কোনো গডফাদার না থাকা সত্ত্বেও তিনি অভিনয় জগতে আসতে পেরেছেন।

পাশাপাশি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে পরিচিতি দেওয়ার জন্য খুব দুঃসাহসিকতার সঙ্গে কলকাতা থেকে মুম্বাই এসেছেন।
যদিও এর পরই খুব হতাশার কণ্ঠে নন্দিনীকে কিছু নির্দিষ্ট সংবাদমাধ্যমের দিকে আঙুল তুলতে দেখা যায়। যারা তার বিকিনি পরা ছবিগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করে তাকে বিপদে ফেলেছেন।

বিজ্ঞাপন

নন্দিনী বলেছেন, ‘অনুরোধ করছি দয়া করুন আমার ওপর। যাদের প্ল্যাটফরমে আমার বিকিনি পরা ছবি আছে, তারা ডিলিট করে দিন, প্লিজ! আমি অনেক কাজ হারিয়েছি সেই ছবিগুলোর জন্য। একটু মানবিকতা রাখুন মনের মধ্যে।’

দুবছর আগে নন্দিনী চট্টোপাধ্যায়ের বিকিনি পরা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছিল। তিনি গোয়াতে গিয়ে সেই সময় বিকিনি পরে ছবি-ভিডিও পোস্ট করেন। যা নিয়ে চর্চা হয় প্রচুর।

আর নন্দিনীর মতে, এই বিকিনি পরিহিত ছবির জন্য তিনি অনেক কাজ হারিয়ে ফেলেছেন। তাই অভিনেত্রীর অনুরোধ, সবাই যেন বিকিনি পরা সেই ছবিগুলো ডিলিট করে দেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত