ইরানে মোসাদের আরও ৬ গুপ্তচর গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

ইরানে মোসাদের আরও ৬ গুপ্তচর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ | ৪:০২
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ | ৪:০২
Link Copied!

ইরানের হামাদান প্রদেশে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের ছয় সদস্যকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২৪ জুন) রাজান, নাহাভান্দ ও হামাদান শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, আটককৃতরা মোসাদের পক্ষে কাজ করছিল এবং সাইবার কার্যক্রম ও অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

তবে, ইরানি গোয়েন্দা সংস্থার তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে তাদের এসব ষড়যন্ত্র ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

এর আগে, গত শুক্রবার (২০ জুন) ইরান আরও ৫৪ জনকে গ্রেপ্তার করে, যাদের মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তারা দেশের অভ্যন্তরে রাষ্ট্রবিরোধী তৎপরতা, গুজব ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরির মতো অপরাধে অভিযুক্ত।

ইরান দীর্ঘদিন ধরেই ইসরাইলের সঙ্গে ছায়াযুদ্ধে লিপ্ত, যেখানে বহু অভিযুক্তকে পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এ ধরনের অভিযান ইরানের পক্ষ থেকে নিয়মিত চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত