জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথে ডাবল লাইন নির্মাণে জাইকার অর্থায়ন « বাংলাখবর প্রতিদিন

জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথে ডাবল লাইন নির্মাণে জাইকার অর্থায়ন

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ | ১২:১৮
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ | ১২:১৮
Link Copied!

ঢাকা ও দেশের পশ্চিমাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ আরও শক্তিশালী করতে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইনের জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। জাইকার পক্ষ থেকে চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে এবং সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এই চুক্তিতে স্বাক্ষর করেন।

রেলওয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির আওতায় জাইকা ৯২ হাজার ৭৭ মিলিয়ন জাপানি ইয়েন (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭ হাজার ৬৯৪ কোটি টাকা) ঋণ সহায়তা প্রদান করবে। এই অর্থে নির্মিত হবে ১৬২ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল লাইন, যা রাজধানী ঢাকা থেকে দেশের পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

এই রেললাইন প্রকল্প বাস্তবায়িত হলে, এটি যমুনা নদীর ওপর জাইকার অর্থায়নে নির্মিত নতুন রেলসেতুর (জামতলা–ভেড়ামারা সংযোগ) পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাইকার বাংলাদেশ চিফ ইচিগুচি তোমোহিদে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জাইকার অব্যাহত সহায়তার আশ্বাস দেন। অপরদিকে, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী জাপান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রকল্প বাস্তবায়ন শেষে রেল চলাচলের গতি, নিরাপত্তা এবং সময় সাশ্রয়ে এটি একটি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত