আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করলো পাকিস্তান « বাংলাখবর প্রতিদিন

আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ১১:১১
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ১১:১১
Link Copied!

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার শুক্রবার স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের আব্রাহাম চুক্তিতে যোগদানের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেছেন, এমন কোনো পদক্ষেপ নিলে তা ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ও ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের নীতির পরিপন্থি হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসহাক দার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে পাকিস্তানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সম্প্রতি মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্দেশ্যে গঠিত আব্রাহাম চুক্তিতে কিছু নতুন দেশ শিগগিরই যোগ দিতে পারে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর উইটকফ এ মন্তব্য করেছিলেন।

বিজ্ঞাপন

সোমবার (৩০ ‍জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

এ প্রসঙ্গে দার বলেন, ‘ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান মেনে নেওয়া না হলে আমরা ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত নই। ফিলিস্তিন ইস্যুতে আমাদের নীতিতে কোনো পরিবর্তন হয়নি।’

তিনি আরও বলেন, আব্রাহাম চুক্তিতে যোগ দিলে তা হবে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্বসীমান্তের ভিত্তিতে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পাকিস্তানের দীর্ঘদিনের দাবিকে ত্যাগ করার নামান্তর। ‘সবার কাছে স্পষ্ট করে দিচ্ছি, আমাদের সাত দশকের পুরনো নীতি অপরিবর্তিত রয়েছে,’ বলেন ইসহাক দার।

বিজ্ঞাপন

এদিকে আব্রাহাম চুক্তি নিয়ে যদি পাকিস্তানের ওপর কোনো চাপ সৃষ্টি করা হয়, তাহলপাকিস্তান জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সামা টিভির ‘নাদিম মালিক লাইভ’ অনুষ্ঠানে এক তীব্র সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, পাকিস্তানের ওপর শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগদানের জন্য চাপ আসতে পারে—এ নিয়ে রিপোর্ট নিয়ে তার মত কী। এর জবাবে আসিফ বলেন, ‘চাপ এলে তখন দেখা যাবে।’ তিনি জানান, এ বিষয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে।

খাজা আসিফ বলেন, ‘যখন আমাদের এই চুক্তিতে অংশ নিতে বলা হবে, তখনই আমরা জবাব দেব। আব্রাহাম চুক্তি নিয়ে যদি কোনো চাপ আসে, আমরা আমাদের স্বার্থ দেখব।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের স্বার্থের ক্ষতি করে এমন কোনো মার্কিন নীতির অংশ আমরা হব না।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত