গাজায় ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ৩১ ইসরায়েলি সেনা নিহত « বাংলাখবর প্রতিদিন

গাজায় ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ৩১ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ১১:৩৬
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ১১:৩৬
Link Copied!

গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) কমপক্ষে ৩১ জন ইসরায়েলি দখলদার সেনা নিহত হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও শুক্রবার (৪ জুলাই) এ তথ্য জানিয়েছে।

সম্প্রচারক সংস্থাটির মতে, ২০২৩ সালের ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় মোট ৭২ জন সেনা মারা গেছে। এই সংখ্যা স্থল আক্রমণের সময় নিহত ৪৪০ জন সেনার প্রায় ১৬%।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় মৃত্যুর মধ্যে মধ্যে ফ্রেন্ডলি ফায়ারে ৩১ জন, গোলাবারুদ-সম্পর্কিত ঘটনায় ২৩ জন, সাঁজোয়া যানে পিষ্ট হয়ে সাতজন এবং ‘অনির্দিষ্ট’ গুলিবর্ষণের ঘটনায় ছয় জন নিহত হয়।

বিজ্ঞাপন

আর্মি রেডিও আরও জানিয়েছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পড়ে যাওয়া এবং ইঞ্জিনিয়ারিং সরঞ্জামের ভুল ব্যবহারের কারণে ঘটেছে।

ইসরায়েলি সামরিক তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৮৮২ জন সৈন্য নিহত এবং ৬,০৩২ জন আহত হয়েছে।

আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে, যার ফলে ৫৭,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

বিজ্ঞাপন

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকায় আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত