গাজীপুরের শ্রীপুরে দৈনিক প্রভাত প্রতিদিনের সাংবাদিককে মারধর « বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুরে দৈনিক প্রভাত প্রতিদিনের সাংবাদিককে মারধর

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ১২:৪৪
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ১২:৪৪
Link Copied!
সাংবাদিক মোঃ আল আমিন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে টিসিবির পণ্য মজুত ও প্লাস্টিক উৎপাদনের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শ্রীপুর থানায় দায়ের করা এক লিখিত অভিযোগে এ তথ্য জানান দৈনিক প্রভাত প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি মোঃ আল আমিন। অভিযোগে বলা হয়, শনিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে শ্রীপুরের নিজ মাওনা এলাকায় নিউ গোল্ডেন অ্যাগ্রো ডার্গ লিমিটেড নামক কারখানায় অবৈধ টিসিবি পণ্য মজুত এবং নিষিদ্ধ প্লাস্টিক উৎপাদনের অভিযোগের সত্যতা যাচাই করতে তিনি সহ ৭-৮ জন সংবাদকর্মী ঘটনাস্থলে যান। কারখানার গোডাউনে ঢুকে কিছু টিসিবি পণ্যের বস্তা দেখতে পান তারা।

বিষয়টি জানতে চাইলে ২ নম্বর বিবাদী উজ্জ্বল (৩৮) ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় সাংবাদিকরা লক্ষ্য করেন, টিসিবির পণ্য সরিয়ে সেখানে অন্য পণ্য রাখা হয়েছে।পরে সাংবাদিকরা কারখানা ত্যাগ করে মেইন গেটের দিকে গেলে ৩ নম্বর বিবাদী রফিকুল ইসলামের (৫০) নির্দেশে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ও অন্যান্য বিবাদীরা অকথ্য ভাষায় গালাগালি শুরু করে এবং বিভিন্ন অপবাদ দেয়।

বিজ্ঞাপন

এ সময় ঘটনাস্থলে প্রতিবাদ করলে আল আমিনকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। ১ নম্বর বিবাদী ‘প্রকাশ’ তার মাথার বাম পাশে ঘুষি মারেন, যার ফলে তিনি প্রচণ্ড ব্যথায় কাতর হন। পরে আরও সাংবাদিক ও স্থানীয়দের সহায়তায় তিনি রক্ষা পান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই সময় ১ নম্বর বিবাদী তাকে গুলি করে হত্যার হুমকি দেন। পরে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন।এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার সহকর্মীরা।এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক মহল।

বিজ্ঞাপন

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত