রায়গঞ্জে পোলট্রি খামারীদের নিয়ে উঠান বৈঠকে উপদেষ্টা ফরিদা আখতার « বাংলাখবর প্রতিদিন

রায়গঞ্জে পোলট্রি খামারীদের নিয়ে উঠান বৈঠকে উপদেষ্টা ফরিদা আখতার

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ৮:২০
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ৮:২০
Link Copied!
উঠান বৈঠক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের রায়গঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকার পোল্ট্রি খাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক খামারীদের ক্ষমতায়ন ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। হাঁস-মুরগী পালনের আধুনিক প্রযুক্তি ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে উঠান বৈঠক কার্যকর ভূমিকা রাখবে।

রোববার (৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে প্রান্তিক খামারীদের নিয়ে অনুষ্ঠিত এই উঠােন বৈঠকে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বক্তব্যে রাখেন।

এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে ক্ষুদ্র খামারিদের প্রযুক্তিগত সহায়তা ও ঋণ সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। নারী খামারীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

উঠান বৈঠকে খামারীরা ভ্যাকসিন, খাওয়ানোর নিয়ম, বাজারজাতকরণ এবং হাঁস-মুরগীর রোগব্যাধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শেষে উপদেষ্টা খামারীদের ধৈর্য ও পরিশ্রমের প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

উক্ত উঠোন বৈঠকটি ইউটিসি উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত হয়। এতে গ্রামের নারী-পুরুষ খামারীরা হাঁস-মুরগী পালন সংক্রান্ত নানা সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। উপদেষ্টা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের পরামর্শ দেন। 

এ সময়ে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের  মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ জসীম উদ্দীন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. গোলাম রব্বানী, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) বেগম শামসুন্নাহার আহমদ, রাজশাহী বিভাগের বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ আনন্দ কুমার অধিকারী, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি মিঃ শি।

বিজ্ঞাপন

বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এসএ এরিখ ব্রুম, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ,কে,এম, আনোয়ারুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, ভেটেনারী সার্জন ডাঃ মোঃ শামীম হোসেন প্রমুখ সহ পোল্টি খামারীরা, এলাকার নারী-পুরুষদের অনেকে উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত