শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুল ছাত্রকে অপহরণের মূল হোতা কাউসার আটক « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুল ছাত্রকে অপহরণের মূল হোতা কাউসার আটক

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ৩:৫২
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ৩:৫২
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে স্কুলের সামনে থেকে পিস্তল ঠেকিয়ে এক স্কুলছাত্রকে তুলে নেওয়ার দুই ঘণ্টা পর ফেরত দিয়েছে অস্ত্রধারীরা।

এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে তুলে নেওয়ার ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে পড়েছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হাজী প্রি ক্যাডেট স্কুলে এ ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী স্কুলছাত্র ফেরদৌস (১৪) উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

অভিযুক্ত অস্ত্রধারী মো. কাওসার আহমেদ (৩০)। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ইমান আলীর ছেলে। এ ছাড়া এমদাদুল হক, নূরুল হক, মোস্তফাসহ কয়েকজন স্কুলছাত্রকে তুলে নিতে সহযোগিতা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা একজন স্কুলছাত্রকে কয়েকজন যুবক মারতে মারতে নিয়ে যাচ্ছেন। স্কুলশিক্ষক রুবেলসহ কয়েকজন শিক্ষার্থী তাকে রক্ষা করতে চেষ্টা করে।

বিজ্ঞাপন

এ সময় টি-শার্ট পরা অস্ত্রধারী ক্ষিপ্ত হয়ে স্কুলের শিক্ষক রুবেল হোসেনের দিকে পিস্তল তাক করে ভয় দেখান। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের সহপাঠীকে রক্ষা করতে এগিয়ে আসে।

নবম শ্রেণির ছাত্র হৃয়দ জানায়, ‘স্কুল ছুটি হওয়ার পরপরই আমরা বাইরে যাই। হঠাৎ করে কয়েকজন যুবক এসে ফেরদৌসকে ধরে মারতে শুরু করে। এ সময় আমরা ডাকচিৎকার দিলে শিক্ষকেরা এগিয়ে আসেন। এরপর আমরা তাকে রক্ষা করতে চেষ্টা করি। হঠাৎ করে একজন রুবেল স্যারের দিকে পিস্তল তাক করে, এরপর সবাই ভয় পেয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করি।

হাজী প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের ডাকচিৎকার ও কান্নাকাটি শুনতে পেয়ে আমরা বাইরে গিয়ে এমন দৃশ্য দেখতে পাই। আমরা আমাদের শিক্ষার্থীকে রক্ষার জন্য চেষ্টা করি। কিন্তু অস্ত্রধারীরা বেশ কয়েকবার ফায়ার করার চেষ্টা করে। যে সামনে আসবে তাকেই শেষ করে দেব বলে তারা। এরপর আমরা পিছু হাঁটি। গুলির ভয়ে কেউ সামনে আসেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুনাহার বলেন, ‘ঘটনার পরপরই আমরা সবাই ছুটে যাই। কিন্তু অস্ত্র তাক করার পরপরই সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। তবে কী কারণে স্কুলছাত্রকে তুলে নিল, এ বিষয়ে জানতে পারিনি। স্কুল ছুটি হওয়ার পরপরই স্কুলের গেট থেকে তাকে তুলে নেয়। অনেক মারধর করে। দুই ঘণ্টা পর অস্ত্রধারীরা ছেলেটিকে ছেড়ে দেয়।

অপহৃত স্কুলছাত্রের মামা নাদিম মাহমুদ বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমরা সবাই ঘটনাস্থলে ছুটে যাই। তুলে নেওয়ার পর থেকে অস্ত্রধারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করলে দুই ঘণ্টা পর আমাদের হাতে তুলে দেয়। তবে কী কারণে স্কুল ছাত্রকে তুলে নিল, সেটি জানতে পারিনি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র ঠেকিয়ে ছাত্রকে তুলে নেওয়ার ভিডিওটা দেখেছে, এরপর রাতেই বিশেষ অভিযানে উপজেলার জৈনা বাজার এলাকা থেকে অভিযুক্ত কাউসারকে অস্ত্র সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তবে কাওসারের সাথে যে অস্ত্রটি পাওয়া গিয়েছে সেটি আসল না, খেলনার পিস্তল, কিন্তু সাথে পাওয়া দুটি ওয়াকি-টকি আসল।জিজ্ঞাসাবাদে আসল ঘটনা বেরিয়ে আসলে বাকি পদক্ষেপ খুব দ্রুত নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত