বিআরটিসি: ৩২২ জনকে ২ কোটি ৯০ লাখ টাকার সুবিধা প্রদান « বাংলাখবর প্রতিদিন

অবসরপ্রাপ্তদের জন্য চেয়ারম্যাননের স্বচ্ছতা

বিআরটিসি: ৩২২ জনকে ২ কোটি ৯০ লাখ টাকার সুবিধা প্রদান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৭:৩১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৭:৩১
Link Copied!

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেছেন, “অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিআরটিসি’র দরজা সবসময় খোলা। তারা কোনো প্রয়োজনে ডিপো বা প্রধান কার্যালয়ে এলে তাদের হয়রানি করা যাবে না। বরং, তাদের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।”

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর পরিবহন ভবনে বিআরটিসি প্রধান কার্যালয়ে আয়োজিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সিপিএফ, গ্র্যাচুইটি এবং ছুটি নগদায়নের অর্থ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় চেয়ারম্যান আরও বলেন, “আপনারা বিআরটিসি পরিবারের সদস্য। আপনাদের অবদানের কারণেই আজকের এই প্রতিষ্ঠান। আপনারা আমাদের গর্ব, আপনাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ৩২২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর মাঝে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ২৩২ টাকা সরাসরি তাদের একাউন্টে হস্তান্তর করা হয়। এর মধ্যে- সিপিএফ বাবদ ৬১ জন কর্মচারী (সম্পূর্ণ ১৮ জন, আংশিক ৪৩ জন) পেয়েছেন প্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার টাকা।

ছুটি নগদায়ন বাবদ ১৬ জন কর্মচারী (সম্পূর্ণ ১ জন, আংশিক ১৫ জন) পেয়েছেন ৭ লাখ ৯৭ হাজার টাকা। গ্র্যাচুইটি বাবদ ২৪৫ জন কর্মচারী পেয়েছেন ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কর্পোরেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ড. অনুপম সাহা, প্রশাসন ও অপারেশন বিভাগের পরিচালক মো. রাহেনুল ইসলাম, কারিগরি বিভাগের পরিচালক কর্নেল কাজী আইয়ুব আলী, বিভিন্ন বিভাগের জিএম, ঢাকাস্থ ডিপো ম্যানেজার ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত