জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী হোটেল থেকে গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

দেহব্যবসার অভিযোগ

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী হোটেল থেকে গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৭:৫৪
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৭:৫৪
Link Copied!
বিতর্কিত নায়িকা শ্বেতা বসু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদের জীবন যেন বাস্তবের এক চলচ্চিত্র। একসময় জাতীয় পুরস্কারজয়ী শিশু অভিনেত্রী হিসেবে প্রশংসিত হলেও, ব্যক্তিগত জীবনে এক পর্যায়ে তাকে পেরোতে হয়েছে অন্ধকার সময়। তবে সব বাধা পেরিয়ে আজ তিনি আবারও আলোচনায় তাঁর দৃঢ় প্রত্যয় আর সাহসী প্রত্যাবর্তনের কারণে।

২০০২ সালে বিশাল ভরদ্বাজের ‘মাকড়ি’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন শ্বেতা। ছোট বয়সেই তার অভিনয়ের প্রশংসায় মুগ্ধ হয়েছিল সমালোচকরা। কিন্তু কিশোরী বয়স পেরিয়ে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তার পথ সহজ ছিল না।

২০১৪ সালের ৩১ আগস্ট হায়দরাবাদের বানজারা হিলস এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে। যদিও শ্বেতা তখন দাবি করেছিলেন, তাকে ফাঁসানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্যারিয়ার টিকিয়ে রাখতে অনেক অভিনেত্রীকে নানা ধরনের আপস করতে হয়- যা বলিউডে একটি খোলা গোপন সত্য।

বিজ্ঞাপন

তবে তদন্তে পর্যাপ্ত প্রমাণের অভাবে আদালত থেকে তিনি সম্পূর্ণ অব্যাহতি পান। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো খারিজ করে দেওয়া হয় এবং ধীরে ধীরে তিনি ফিরে আসেন স্বাভাবিক জীবনে।

অভিনয়জগতে ফেরাটা সহজ ছিল না। অনেক প্রতিকূলতা ও সমালোচনা সত্ত্বেও শ্বেতা হাল ছাড়েননি। ২০১৯ সালে ‘দ্য তাশখন্দ ফাইলস’ সিনেমায় তাঁর অভিনয় সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর ২০২২ সালে বিতর্কিত ও জনপ্রিয় সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’-এও তাকে দেখা যায়।

বিজ্ঞাপন

শুধু চলচ্চিত্র নয়, ওয়েব সিরিজের জগতেও নিজের প্রতিভার সাক্ষর রেখেছেন তিনি। ‘ক্রিমিনাল জাস্টিস’-এর চতুর্থ সিজনে তিনি পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অভিনয়ে প্রশংসিত হন। পাশাপাশি, ভারতীয় বাংলা সিনেমা ‘এক নদীর গল্প’-তে মিঠুন চক্রবর্তী ও যিশু সেনগুপ্তর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়েন।

আজ শ্বেতা বসু প্রসাদের জীবন শুধু একটি অভিনেত্রীর ক্যারিয়ার নয়, বরং একটি প্রেরণাদায়ী গল্প—যেখানে আছে উত্থান, পতন ও আবার ঘুরে দাঁড়ানোর শক্তি। তিনি প্রমাণ করেছেন, বিতর্ক সবসময় শেষ কথা নয়—প্রতিভা, অধ্যবসায় ও ইচ্ছাশক্তিই কাউকে সত্যিকারের জয়ী করে তোলে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত