RAW এর পাসপোর্ট নম্বর ফাঁস, প্রশ্ন তুললেন জুলকারনাইন « বাংলাখবর প্রতিদিন

RAW এর পাসপোর্ট নম্বর ফাঁস, প্রশ্ন তুললেন জুলকারনাইন

অনলাইন ডেস্ক
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ | ৩:১২
অনলাইন ডেস্ক
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ | ৩:১২
Link Copied!

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান দাবি করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) বা ‘র’-এর একাধিক এজেন্ট গত কয়েক মাসে বাংলাদেশে প্রবেশ করেছে এবং দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “গত কয়েক মাসে উল্লেখযোগ্য সংখ্যক র-এর এজেন্ট বাংলাদেশে ঢুকেছে। তারা ডিজিএফআই ও এনএসআই-এর সঙ্গে মিটিং করেছে কিংবা করার চেষ্টা করেছে। উদ্দেশ্য ছিল এই সংস্থাগুলোকে প্রভাবিত করা। তবে সৌভাগ্যবশত, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তাদের সঙ্গে কোনো সমঝোতায় যায়নি।”

জুলকারনাইন দাবি করেন, তিনি এইসব এজেন্টদের পাসপোর্ট নম্বরসহ বিস্তারিত পরিচয় ফাঁস করেছেন। তবুও বাংলাদেশ সরকার এই ইস্যুতে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঢাকায় র-এর স্টেশন চিফ হিসেবে রাজেশ অগ্নিহোত্রী নামক এক ব্যক্তি দীর্ঘদিন ধরে কাজ করছেন। “আমরা গত দুই বছর ধরে এ নিয়ে লিখে আসছি। রাজেশ অগ্নিহোত্রী ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নানা ভাবে প্রভাব রেখেছেন। অথচ বাংলাদেশ এখনো তাকে দেশে থাকতে দিচ্ছে,” বলেন জুলকারনাইন।

তাঁর ভাষ্য অনুযায়ী, “হাসিনা চলে গেছেন, কিন্তু রাজেশ অগ্নিহোত্রী এখনো ঢাকায় আছেন এবং একই পদে বহাল আছেন।”এই বিষয়ে সরকারের কোনো দপ্তরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত