"মাদকমুক্ত সমাজ গড়তে হলে নিজের ঘর থেকেই কাজ করা শুরু করতে হবে" « বাংলাখবর প্রতিদিন

“মাদকমুক্ত সমাজ গড়তে হলে নিজের ঘর থেকেই কাজ করা শুরু করতে হবে”

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ | ১০:০৪
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ | ১০:০৪
Link Copied!

মাদকমুক্ত সুন্দর ও সুষ্ঠু সমাজ গড়তে হলে নিজের ঘর থেকেই কাজ করা শুরু করতে হবে। বর্তমানে অধিকাংশ পরিবারের সন্তানরা মাদকের সাথে জড়িত। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে আগে নিজের পরিবার থেকেই এর বিরুদ্ধে কাজ করতে হবে বলে জানিয়েছেন মাদক বিরোধী আলোচনা সভায় বক্তারা।

“করেছি দৃঢ় অঙ্গিকার, মাদক নির্মূল হবে এবার” এই স্লোগানে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কুমিল্লাার হোমনায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর-১ প্রাথমিক বিদ্যালয় মাঠে মোঃ দেলোয়ার মমিনের সার্বিক সহযোগিতায় শোভারামপুর মাদকমুক্ত নাগরিক ঐক্য পরিষদের আয়োজনে এ মাদক বিরোধী আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শোভারামপুর মাদকমুক্ত নাগরিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হক এর সঞ্চালনায় উপদেষ্টা সদস্য মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা থানার এসআই ইহসানুল হক ইহসান, শোভারামপুর মাদকমুক্ত নাগরিক ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক সরকার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মমিন, সহ সম্পাদক মনোয়ার হোসেন, উপদেষ্টা সদস্য কামরুল হাসান তুহিন, চান্দেরচর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হেলাল, মহিলা সদস্য শাহনাজ পারভীন, মোঃ মজিবুর রহমান, মোঃ সালাউদ্দিন, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সভাপতি মোঃসেলিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাদক সমাজ ও দেশের জন্য খুবই ক্ষতিকর। বর্তমানে অধিকাংশ তরুন, যুব সমাজ মাদক বিক্রয় ও সেবনে আক্রান্ত। মাদকের প্রভাব ও এর কুফল ভয়াবহ ভাবে সমাজে বৃদ্ধি পাচ্ছে। মাদকের ফলে এখন সমাজে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি, ইভটিজিং, অন্যায়-অত্যাচার বেড়েই চলছে। মাদক সেবীরা পরিবারের সদস্যদের উপর নানা রকম নির্যাতন, অত্যাচার করে বেড়ায়।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, মাদকমুক্ত সমাজ করতে হলে আগে নিজের ঘর থেকেই এর কাজ শুরু করতে হবে। নিজের সন্তানদের মাদকমুক্ত রাখার পাশাপাশি তাদের চলাফেরার উপর নজর রাখতে হবে। প্রত্যেককে নিজে সচেতন থাকতে হবে ও সবাই কে সচেতন রাখতে হবে। মাদক কেনা-বেচার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত