গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় নিহত দুই « বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় নিহত দুই

মোঃ রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১২:০৮
মোঃ রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১২:০৮
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে একটি পিকআপের ধাক্কায় হারুন অর রশিদ (৪০) ও মো. জাকির হোসেন (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা ভায়রাভাই ছিলেন।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদ (৪০) উপজেলার সিমলাপাড়া গ্রামের মো. আহমদ আলীর ছেলে এবং মো. জাকির হোসেন একই গ্রামের মো. আবদুল বারেকের ছেলে। দুজনেই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, দুপুরে হারুন ও জাকির সিমলাপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটের উদ্দেশে রওনা হন। তাদের মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।

গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় জাকিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে মাওনা চৌরাস্তার কাছাকাছি পৌঁছালে জাকিরের মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, একটি অজ্ঞাত পিকআপ মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে গেছে। এতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত