বাংলাদেশিদের মিশরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই « বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশিদের মিশরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই

অনলাইন ডেস্ক
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ২:৩৪
অনলাইন ডেস্ক
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ২:৩৪
Link Copied!

বাংলাদেশি নাগরিকদের জন্য মিশরীয় ভিসা দেওয়ার ওপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার মিশরীয় দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া সংক্রান্ত এক ব্যাখ্যায় মিশর দূতাবাস ঢাকার একটি পত্রিকায় প্রকাশিত ‘উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে’- শীর্ষক নিবন্ধের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এটি ভুলভাবে ইঙ্গিত করে যে মিশর বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে।

দূতাবাস বলছে, তাদের প্রতিষ্ঠিত নির্দেশিকা অনুসারে যথারীতি ভিসা আবেদন প্রক্রিয়াকরণ চলছে। বাংলাদেশি নাগরিকদের জন্য মিশরীয় ভিসা দেওয়ার ওপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

বিজ্ঞাপন

আবেদনকারী এবং সাধারণ জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে মিশরীয় দূতাবাস। খবর প্রকাশের আগে সংবাদমাধ্যমকে সরকারি সূত্রের সঙ্গে তথ্য যাচাই করারও অনুরোধ জানিয়েছে।

দূতাবাস সব ভ্রমণকারী এবং আবেদনকারীদের সঠিক তথ্যের জন্য সরকারি সূত্রের ওপর নির্ভর করতে উৎসাহিত করে। যেকোনো জিজ্ঞাসার জন্য দূতাবাসের কনস্যুলার বিভাগের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছে মিশর দূতাবাস।

মিশর দূতাবাস +02 2222 93 999 visa.consular.egyembdha@gmail.com

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত