কিন্ডারগার্টেন ও বে: প্রা: বিদ্যালয় পাচ্ছে না বৃত্তি, প্রতিবাদে বিকপ'র সংবাদ সম্মেলন « বাংলাখবর প্রতিদিন

কিন্ডারগার্টেন ও বে: প্রা: বিদ্যালয় পাচ্ছে না বৃত্তি, প্রতিবাদে বিকপ’র সংবাদ সম্মেলন

মোঃ রিপন শেখ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ৬:০৮
মোঃ রিপন শেখ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ৬:০৮
Link Copied!
সংবাদ সম্মেলন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

“বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ” (বিকপ) এর উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর ‘জহুর হোসেন চৌধুরী হল’ এ আয়োজিত দেশের কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্র অনুযায়ী ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বন্ধ হওয়ার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন, “বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ” এর সম্মানিত মহাসচিব, মোঃ রেজাউল হক।

বক্তব্যের শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সকল ছাত্র-ছাত্রীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সকল আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় ৫০ হাজার কিন্ডারগার্টেন টেক্সষ্ট বুক বোর্ডের কারিকুলাম অনুসরণপূর্বক সুনামের সহিত কাজ করে যাচ্ছে, যা অন্য কোন উপায়ে সম্ভব নয়। এখানে প্রায় ৮ লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা এবং দেড় লক্ষাধিক চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী কাজ করে যাচ্ছেন।

তাছাড়া প্রায় এক কোটি ছাত্র-ছাত্রীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণে জাতীয় পর্যায়ে ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে।

সংবাদ সম্মেলনে ১৭ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত পরিপত্র বাতিল করে আগামী ২৯ জুলাই ২০২৫ এর মধ্যে বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করে পুনরায় পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিপত্র জারি দাবী করা হয়। অন্যথায়, আগামী ৩০ জুলাই রাজধানীসহ সারা দেশব্যাপী মানববন্ধন পালন করা হবে। এছাড়া যতক্ষণ পর্যন্ত সরকার দাবি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারিও দেয়া হয়।

বিজ্ঞাপন

সংগঠনটির পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, ‘ইতোপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং এর অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় এর নিকট জমা দেয়া হয়েছে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত