হোমনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

হোমনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ | ১২:৪৬
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ | ১২:৪৬
Link Copied!

“জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই- প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন?” এই প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০ টায় হোমনা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে হোমনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

এসময় বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এখনও সেই অধিকার থেকে বঞ্চিত। এটা সংবিধান ও শিক্ষা আইনের পরিপন্থী। শিক্ষা সবার জন্য- এমন নীতির বিপরীতে দাঁড়িয়ে এ ধরনের বৈষম্য বেসরকারি প্রাথমিক শিক্ষাকে অবহেলার বার্তা দিচ্ছে।

বিজ্ঞাপন

এসময় তারা আরো বলেন, কিন্ডারগার্টেনগুলো বছরের পর বছর ধরে উপজেলার প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ আজ তারা অবহেলিত। শিক্ষার সমতা নিশ্চিত করতে হলে সকল শ্রেণির শিক্ষার্থীর জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন শেষে একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও আয়োজকরা জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত