হোমনায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ « বাংলাখবর প্রতিদিন

হোমনায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ | ৯:২৭
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ | ৯:২৭
Link Copied!

কুমিল্লার হোমনায় ২০২২-২৩ সালে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকম।

বিজ্ঞাপন

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং কোঅর্ডিনেটর লায়লা খান, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, অধ্যক্ষ মো. মজিবুর রহমান, সুপার মাওলানা আবদুস সাত্তার, প্রধান শিক্ষক আমেনা বেগম ও মো. লুৎফর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।

পরে মেধা বৃত্তি প্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত