সরকার চাইলেই ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০ টাকায় « বাংলাখবর প্রতিদিন

শেখ হাসিনা সরকার অনুমতি দেয়নি

সরকার চাইলেই ৭০০ টাকার গরুর মাংস মিলবে ১২০ টাকায়

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ | ১২:১১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ | ১২:১১
Link Copied!
সহজলভ্য ব্রাজিলের গরুর মাংস -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশের বাজারে গরুর মাংসের লাগামছাড়া দামের মধ্যে ভোক্তাদের জন্য সুখবর দিল ব্রাজিল। দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস পেরেজ জানিয়েছেন, বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে মাত্র ১২০ থেকে ১২৫ টাকা দরে প্রতি কেজি গরুর মাংস আমদানি করতে পারবে। অবশ্য এ প্রস্তাব বহু পুরনো।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকায় এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত বলেন, ব্রাজিল প্রাণিজ আমিষ বিশেষ করে গরুর মাংস সুলভ দামে বাংলাদেশে রপ্তানি করতে আগ্রহী। তাঁর দাবি, আমদানি হলে প্রতি কেজি গরুর মাংসের দাম সর্বোচ্চ এক ডলার অর্থাৎ ১২০-১২৫ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

বর্তমানে বাংলাদেশের বাজারে গরুর মাংসের দাম ৭৫০ থেকে ৮০০ টাকা। যদি ব্রাজিল থেকে আমদানি শুরু হয়, তাহলে কেজিপ্রতি অন্তত ৬০০ টাকা কমবে, যা সাধারণ মানুষের নাগালে চলে আসবে। তবে এই প্রক্রিয়া বাস্তবায়নে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত হালাল সার্টিফিকেট প্রদান জরুরি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত আরও বলেন, দীর্ঘদিন ধরেই ব্রাজিল বাংলাদেশে সস্তায় মাংস রপ্তানির প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু পূর্ববর্তী সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় তা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুতেও তিনি উল্লেখ করেছিলেন, অনেক মুসলিম দেশ ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করলেও বাংলাদেশ এখনো অনুমতি দেয়নি। গত বছর ব্রাজিল ৪.৫ ডলার দরে রপ্তানির প্রস্তাব দিলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি আরও জানান, শুধু মাংস রপ্তানি নয়, ব্রাজিলের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা, প্রাণিসম্পদ উন্নয়ন এবং দুগ্ধ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত