নিত্যদিনের খাবার রুটি-বিস্কুটের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবী « বাংলাখবর প্রতিদিন

নিত্যদিনের খাবার রুটি-বিস্কুটের বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবী

রিপন শেখ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ | ১০:০৪
রিপন শেখ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৫ | ১০:০৪
Link Copied!

রুটি-বিস্কুটের ওপর পূর্বের সরকারের আরোপিত ৫ শতাংশ ভ্যাট বেড়ে ৭.৫ শতাংশ হওয়ার ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সরকারের এমন সিদ্ধান্তে অসন্তোষ ও প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সুপারশপ থেকে ভ্যাট প্রত্যাহার এবং গরিবের নিত্যখাদ্যে বাড়তি ভ্যাট বহাল রাখার সমালোচনা করে বলা হয়, দ্রুত বাড়তি ভ্যাট সমস্যার সমাধান না হলে পণ্যের দাম বাড়তে পারে অথবা প্যাকেট ছোট হতে পারে, যদিও ইতোপূর্বে প্যাকেট ছোট করা হয় নি।

অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বলেন, বিশ্বব্যাংকের রিপোর্ট, গবেষণা প্রতিবেদন, গণমাধ্যমের প্রতিবেদন ও অর্থনীতিবিদদের সমালোচনা উপেক্ষা করে সরকার সাধারণ মানুষের নিত্যদিনের খাবার রুটি-বিস্কুটের ওপর বাড়তি ভ্যাট বহাল রেখেছে। যা অত্যন্ত নিন্দনীয়। উৎপাদন খরচ বাড়ায় রুটি-বিস্কুটের প্যাকেট এখন অনেক ছোট। কিন্তু আর কত ছোট হবে প্যাকেট? একসময় দেখা যাবে প্যাকেট আছে কিন্তু ভেতরে বিস্কুট নেই। 

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, সহজে আদায়যোগ্য হওয়ায়, কোনো বিবেচনা ছাড়াই সাধারণ মানুষের এই খাবারে ভ্যাট বহাল রাখা হয়েছেব, এটা কেবল বৈষম্যমূলক নয়, বরং অনৈতিক এবং জাতিকে অপমান করার শামিল।

অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শাখাওয়াত হোসেন মামুন বলেন, ‘গবেষণা প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে- শ্রমজীবী মানুষ ও ছাত্র-ছাত্রী প্রতিদিন রুটি ও বিস্কুট খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করে। আবার বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে- খাদ্য নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ ‘রেড জোনে’। এ পরিস্থিতির মধ্যে গরিবকে শোষণের মাধ্যমে রাজস্ব আদায়ের অনৈতিক ও পশ্চাদপদ নীতি গ্রহণ করা হয়েছে যা অত্যন্ত নিন্দনীয়। 

শাখাওয়াত মামুন আরো বলেন, সরকার যদি রাজস্ব সংগ্রহ করতে চায় তাহলে শিল্পের চেয়ারম্যান ও ধনী ব্যবসায়ীদের ওপর ট্যাক্স আরোপ করুক কিন্তু ভ্যাট নয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর ভ্যাট প্রত্যাহার করতে হবে। সরকার আসলে বিস্কুট-রুটি কোম্পানিকে শোশণের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। এ ভ্যাট পুরোপুরি প্রত্যাহার না করলে অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সহকারী ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সরকার, কিষওয়ান ফুড ইন্ডাস্ট্রি লিমিটেডের মহাব্যবস্থাপক আবদুর রহমান প্রমুখ। 

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত