শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ হচ্ছে পান-সিগারেট খাওয়া « বাংলাখবর প্রতিদিন

শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ হচ্ছে পান-সিগারেট খাওয়া

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫ | ১:১৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫ | ১:১৩
Link Copied!

শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের জন্য পান, সিগারেট ও যেকোনো ধরনের নেশাদ্রব্য গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS) ব্যবহার নিয়েও জোরালো সতর্কতা আরোপের নির্দেশনা দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

গত ১৪ আগস্ট (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত এক নীতিমালায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা পরিদর্শনকালে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট গুলোতে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং তা পরিদর্শন প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেন।

বিজ্ঞাপন

নীতিমালায় আরও বলা হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালীন সময়ে শিক্ষক-শিক্ষিকাদের পান, সিগারেট বা যেকোনো ধরনের নেশাজাত দ্রব্য গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের Electronic Nicotine Delivery System (ENDS) ব্যবহার বিষয়ে সতর্ক করার জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে প্রশিক্ষণপ্রাপ্তদের নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে স্বাস্থ্যসম্মত পরিবেশে রূপান্তরের লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত