বেলকুচিতে ইসলাম ধর্ম অবমাননাকারী নাস্তিকদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে ইসলাম ধর্ম অবমাননাকারী নাস্তিকদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ | ৮:০০
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ | ৮:০০
Link Copied!

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটুক্তিকারী রাখাল রাহা’র বিরুদ্ধে ব্লাসফেমি আইন প্রণয়ের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেলকুচির উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে ইসলাম ধর্ম অবমাননাকারী নাস্তি*কদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) জুম্মার নামাজ শেষে বেলকুচি উপজেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে তৌহিদী জনতা স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।

বেলকুচি উপজেলার তামাই কবরস্থান মাদ্রাসার মুহতামিম  শায়খুল হাদিস আলহাজ্ব মাওলানা মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বেলকুচি উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা রাসেল আহমদ, উলামা পরিষদের সদস্য সচিব হযরত মাওলানা সানোয়ার হোসেন, উলামা পরিষদের সহ সভাপতি হযরত মাওলানা শহিদুল ইসলাম সহ উলামা পরিষদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এসময় তারা বলেন, আল্লাহ ও নবী রাসুলকে যারা কটুক্তি করবে তাদের ঠাঁই এ জমিনে হবেনা। আমরা গোটা মুসলিম সম্প্রদায় তা শক্তহাতে দমন করবো ইনশাল্লাহ। সম্প্রতি আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তি মূলক মন্তব্য করেছে রাখাল রাহা। আমরা তাকে গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

বক্তারা আরও বলেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায়। ইসলাম ও নবী করিম (সাঃ)-এর অবমাননা কখনোই বরদাশত করা হবে না। 

সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে আইন পাস করার আহ্বান জানান এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত