দিল্লি থেকে পুনরায় সক্রিয় সিআরআই « বাংলাখবর প্রতিদিন

দেশ বিরোধী ষড়যন্ত্রের আভাস

দিল্লি থেকে পুনরায় সক্রিয় সিআরআই

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১৪
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:১৪
Link Copied!
ছবি ও তথ্য সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আওয়ামী লীগ-সমর্থিত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন (সিআরআই) আবারও সক্রিয় হয়েছে বলে দাবি করেছে একাধিক সূত্র। ভারতের রাজধানী নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স জোনের একটি দোতলা ভবন থেকে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির দায়িত্ব এখন নাকি সামলাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক (ছুটিতে থাকা) সায়মা ওয়াজেদ পুতুল।

সূত্রগুলোর দাবি, সিআরআই বর্তমানে মূলত তিনটি লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে—অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা, আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করা এবং বিএনপি, জামায়াত ও এনসিপি’র মতো বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে জনমত গড়ে তোলা।

অভিযোগ রয়েছে, এ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে তথ্যযুদ্ধ চালানোর অভিযোগও উঠেছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির দায়িত্ব আগে সামলাতেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় আইনি জটিলতার কারণে এখন আর সেই দায়িত্ব পালন করছেন না বলে জানা গেছে। নতুন করে দায়িত্ব পেয়েছেন সায়মা ওয়াজেদ। এছাড়াও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ শেখ পরিবারের একাধিক সদস্য প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডে রয়েছেন।

২০১০ সালে প্রতিষ্ঠিত সিআরআই শুরুতে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন থেকে কাজ করলেও বাস্তবে বিভিন্ন জায়গা থেকে গোপনে পরিচালিত হতো বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির কার্যক্রম থমকে গেলেও, সাম্প্রতিক মাসগুলোতে আবারও জোরদার হয়েছে বলে দাবি করছে সংশ্লিষ্টরা।

বর্তমানে সিআরআইকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ কাজে প্রজন্ম ৭১, মঞ্চ ৭১, ব্রিগেড ৭১, নিউক্লিয়াস ৭১, মুক্তিবাহিনী ৭১, হিস্টোরি অব আগস্ট, নয়া সংগ্রাম ২৫, প্রত্যাবর্তনস-০২, বঙ্গবন্ধু-৭১ এবং জয়বাংলা ব্রিগেডসহ এরকম শতাধিক ফেসবুক আইডি, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলকে প্রোপাগান্ডা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা হচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত