রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর: আহত ৫০ « বাংলাখবর প্রতিদিন

কবর থেকে লাশ তুলে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর: আহত ৫০

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫৬
Link Copied!
ভন্ড নুরাল পাগলার দরবার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজবাড়ীর গোয়ালন্দে ‘ইমাম মেহেদি’ দাবিকারী বিতর্কিত নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পদ্মার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে দুপুরে জুমার নামাজের পর পূর্বঘোষণা অনুযায়ী শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করে ঈমান-আকিদা রক্ষা কমিটি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়।

বিক্ষুব্ধ লোকজন নুরাল পাগলার বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে আগুন ধরিয়ে দেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে সেনাবাহিনী ও র‍্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠান।

হামলার সময় মো. আল আমিন নামের এক ব্যক্তি জানান, নুরাল পাগলা একটা সময় নিজেকে ‘ইমাম মেহেদি’ দাবি করেছেন। তাঁর কর্মকাণ্ড ছিল সম্পূর্ণ শরিয়তবিরোধী। এসব কর্মকাণ্ড ধর্মপ্রাণ মুসল্লিরা মেনে নিতে পরেনি। যে কারণে জনতা আজ দরবার ভেঙে দিয়েছে। বাড়িঘর ভাঙচুর করে আগুন দিয়ে দিয়েছে। সে সঙ্গে তাঁর লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে।

কামরুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, লাশ না পোড়ালে তাঁর ভক্ত ও পরিবারের লোকজন আবারও ভণ্ডামি শুরু করতো। যে কারণে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, লাশ পোড়ানো সমর্থন করি না, যদি কোনো মুসলমানের লাশ হয়। কিন্তু তাঁর কর্মকাণ্ডে মুসলমান মনে হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয় হাসমত আলী বলেন, ‘নুরাল পাগলা দীর্ঘদিন ধরে ভণ্ডামি চালিয়েছে। তার মৃত্যুর পর কবর দেওয়া হয়েছে ১২ ফুট উঁচুতে, যা শরিয়ত পরিপন্থী। সে কালেমা বিকৃত করত, আজান বিকৃতি করত। আজ আমরা জনতা তার আস্তানা গুঁড়িয়ে দিয়েছি। আমাদের কাজ শেষ।’

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান জানান, নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় তাঁর গাড়িসহ পুলিশের দুই গাড়ি ভাঙচুর করা হয়। আহত ব্যক্তির সংখ্যা এখন বলা যাচ্ছে না। ঘটনাস্থলে সেনাবাহিনী ও র‍্যাব রয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, জুমার নামাজের পর তৌহিদি জনতা জড়ো হয়। তাদের একটা অংশ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। সে সময় পুলিশ ও ইউএনওর গাড়ি ভাঙচুর করে। পরে নুরুল হকের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিতর্কিত নুরুল হক ওরফে নুরাল পাগলের মৃত্যু হয়। পরে তাঁর প্রতিষ্ঠিত গোয়ালন্দ দরবারের ভেতরে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচু কাবা শরিফের আদলে তৈরি বেদীতে দাফন করা হয়। এরপর থেকে কবর নিচু, রং পরিবর্তন ও ইমাম মেহেদির দরবার শরিফ লেখা সাইনবোর্ড অপসারণের দাবি তোলে ঈমান-আকিদা রক্ষা কমিটি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত